বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা :

বাংলাদেশ সেনাবাহিনী টহল টিমের অভিযানে ভাড়াবাসা থেকে অবৈধ রামদা উদ্ধার

  • আপডেট টাইম : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ১.০৫ পিএম
  • ১৭১ বার পঠিত

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ড দক্ষিণ হালিশহর আকমল আলী রোড এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে একটি বাসা থেকে ১২টি রামদা ও হাঁশুয়া উদ্ধার করা হয়েছে।
গত ২৩ সেপ্টেম্বর সোমবার বাংলাদেশ সেনাবাহিনীর দুটি টহল টিম স্থানীয় নির্ভরযোগ্য গোপন তথ্যের ভিত্তিতে দিবাগত রাত ৯টার দিকে আকমল আলী রোডে আলম মঞ্জিলের নিচতলার একটি কক্ষ থেকে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম টহল টিমে ক্যাপ্টেন মোঃ রিয়াসাত বিন ফেরদৌস এবং দ্বিতীয় টহল টিমে সিনিয়ার ওয়ারেন্ট অফিসার মির্জা গোলাম জাকারিয়াএর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায় যে কক্ষ থেকে রাম দা ও হাঁশুয়া উদ্ধার করা হয় ঐ রুমে ৪/৫ সদস্যের একটি পরিবার ২/৩ বছর যাবত বসবাস করে আসছে। ভবন মালিক মো. শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, আমার ভবনের নিচতলার এক ভাড়াটিয়ার রুম থেকে রামদা উদ্ধার করা হয়েছে।
এগুলো কীভাবে এসেছে তা ঐ ভাড়াটিয়া বলতে পারবেন। অভিযানের বিষয়টি এই প্রতিবেদক কে নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আখতারুজ্জামান।
এদিকে যৌথ বাহিনীর একটি সূত্র জানিয়েছে যে, ঐ উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসহ অন্যান্য জিনিস পত্রের সাথে অবশ্যই কোন অপরাধ বা হাঙ্গামার জন্য মজুদ করা হয়,যা আগে বা পরে ব্যবহার করা হয়, এবং অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের আটক করতে পারলে হয়তোবা মূল ঘটনা ও আরো কিছু অপরাধ সংক্রান্ত সামগ্রী পাওয়া যেতে পারে বলে ধারণা করেন, তাই অপরাধীদের আটক করা পর্যন্ত এ অভিযান চলমান থাকবে।
প্রতিবেশীরা বলছেন,গেল কিছুদিন আগে আন্দোলনের সময় কেউবা হয়তো এই রামদা ব্যবহারের জন্য আনতেই পারে, তবে তদন্ত করে সব জানা যাবে বলে জানিয়েছেন পুলিশের তদন্ত কর্মকর্তা অফিসার ।
সেনবাহিনীর টহল টিমের এরুপ অভিযান কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com