শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিফতাহুল জান্নাত ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে একটি বড় অপারেশনের জন্য মোসাম্মাৎ অনুপা বেগম নামে একজন রোগীকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হলো: জাতীয় পাবলিক পরীক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার ব্যবধান বাড়ছে: কারণ খুঁজে শিক্ষা প্রশাসনকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে –এম. নজরুল ইসলাম খান সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা

টানা ১৪ দিনে নার্সরা ১দফার দাবিতে জয়পুরহাটে অবস্থান, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

  • আপডেট টাইম : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ১.৩১ পিএম
  • ১৯৬ বার পঠিত

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের, প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ থেকে নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের ১ দফা দাবিতে টানা ১৪ দিনেও অবস্থান, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছে জেলায় কর্মরত নার্সিং কর্মকর্তা-শিক্ষার্থীরা।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় শহরের জেলা নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের ব্যানারে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, জয়পুরহাট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে ১দফা দাবিতে স্মারকলিপি জমা দেন তারা।
এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ আকলিমা খাতুন, জেলা নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আহবায়ক আয়েশা ছিদ্দিকা, সদস্য সচিব ফারহানা পারভিন, নার্সিং শিক্ষার্থী নাঈম, আন্নিকা ফরিদা ইয়াসমিন, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারির শিক্ষার্থী বেবী, রানী আকতার প্রমুখ।
পরে জেলায় কর্মরত নার্সিং কর্মকর্তা-শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ১দফা দাবিতে স্মারকলিপি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীরের নিকটে জমা দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com