শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিফতাহুল জান্নাত ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে একটি বড় অপারেশনের জন্য মোসাম্মাৎ অনুপা বেগম নামে একজন রোগীকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হলো: জাতীয় পাবলিক পরীক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার ব্যবধান বাড়ছে: কারণ খুঁজে শিক্ষা প্রশাসনকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে –এম. নজরুল ইসলাম খান সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা

সিজেকেএস প্রথম বিভাগ দাবা লিগে হালিশহর লাকী ক্লাবের জার্সি উন্মোচন | মানব সময়

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ৮.২০ এএম
  • ৩৪৪ বার পঠিত

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম
চট্টগ্রামে আগামী ২৪মে বিকেল ৩টায় এম এ আজিজ স্টেডিয়ামের কনভেনশন হলে প্রথম বিভাগ দাবা লিগের সূচনা ম্যাচ অনুষ্ঠিত হবে।

সিজেকেএস প্রথম বিভাগ লিগ -২০২৪ ইং এ ২৭টি ক্লাব ও সংগঠন অংশগ্রহণ করছেন বলে দাবা কমিটির যুগ্ম সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম সাচ্চু জানিয়েছেন।

এদিকে প্রথম বিভাগ দাবা লিগে অংশ নিতে বন্দর জোন এলাকার ঐতিহ্যবাহী হালিশহর লাকী ক্লাব শক্তিশালী টিম গঠন করেছে।

সেই লক্ষ্যে ক্লাব কার্যালয়ে গতকাল সন্ধ্যায় টিমের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়া সংগঠক মোঃ পারভেজ ইকবাল, দাবা কমিটির প্রধান সমন্বয়কারী, অধ্যক্ষ মোঃ কামরুল ইসলাম, ক্লাবের সাধারণ সম্পাদক ও স্টেডিয়াম প্রতিনিধি মোঃ মুন্না , দাবা টিমের দলনেতা মুঃ বাবুল হোসেন বাবলা,সহ-দলনেতা নূরুল ইসলাম ইছা সহ লাকী ক্লাবের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

ক্লাবের ভালো ফলাফলের জন্য দোয়া কামনা ও মতবিনিময় সভা গত রোববার রাতে সম্পন্ন হয়েছে। উল্লেখ্য যে, গত ১৬মে বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামের কনভেনশন হলে প্রিমিয়ার ও প্রথম বিভাগ দাবা লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের মহাসচিব সৈয়দ শাহাবুদ্দিন শামীম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com