শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

চরফ্যাশনে ব্যবসায়ীকে হাত পা বেধেঁ মারধরের অভিযোগ | মানব সময়

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ১.৪৭ পিএম
  • ২৪২ বার পঠিত

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: চরফ্যাশনের আসলামপুরের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা আলী আজগর নামে এক ব্যবসায়ীকে হাত পা ও মুখ বেধেঁ নির্জন স্থানে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ ব্যবসায়ী নুরুদ্দিন গং এর বিরুদ্ধে।

গত মঙ্গলবার (৭ মে) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে বারু মাস্টার বাড়ির ব্রিজের নিকটবর্তী হানিফ মাওলানার পরিত্যক্ত বাড়ির পিছনে এ ঘটনা ঘটে।

এই বিষয়ে ভুক্তভোগী আলী আজগর বাদী হয়ে চরফ্যাশন থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানাযায়, ভুক্তভোগী আলী আজগর চরফ্যাশন বাজারে ভাঙ্গারী ব্যবসা করে, ঘটনার দিন রাত ১০ টায় দোকানের মাল বিক্রির টাকা সহ বাড়ি যাওয়ার পথে নুরুদ্দিন,শাহাদাত,নোমান,হাবিব, সুমন সহ আট থেকে নয়জন আলী আজগরের মুখ, হাত, পা বেধেঁ উল্লেখিত পরিত্যক্ত বাড়ির পিছনে নিয়ে দেশিয় রড, লাঠি দিয়ে বেধড়ক মারধর করে গুরুতর জখম করে। এক পর্যায়ে তার ডাক চিৎকারে অভিযুক্তরা ভুক্তভোগীকে হত্যার হুমকি দিয়ে দ্রুত চলে যায়। পরে এলাকার লোকজন এসে তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ভুক্তভোগী আলী আজগর জানান, আমার ভাঙ্গারী ব্যবসা বন্ধ করতে নুরুদ্দিন গং বহুবার আমাকে হুমকি দেয়। এর জের ধরে আমার উপর তারা পরিকল্পিতভাবে এই হামলা করে আমার কাছ থেকে নগদ অর্থ লুটে নিয়েছে।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ শাখাওয়াত হোসেন বলেন, এ ঘটনায় আলী আজগর বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত নুরুদ্দিনের সাথে তার বিরুদ্ধে উঠা অভিযোগের বিষয় জানতে চাইলে তিনি আজকের মানব সংবাদকে জানান, এই ঘটনার সাথে আমি সহ আমার পরিবারের কেউ জড়িত নই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com