বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র “মিসকেস দায়েরের কারণসমূহ” নিয়ে বিশেষ প্রতিবেদন জেসমিনা খানম “সমাজসেবা থেকে যেতে চান সংসদে” | Manob Somoy পরিচ্ছন্ন মন নিয়ে কাজ করলেই ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে-হাফিজুর রহমান | m a n o b s o m o y সিএমপির ডিবি (বন্দর) বিভাগের অভিযানে ০১ (এক)টি কাভার্ডভ্যান ও ৮৫ বান্ডেল অর্থাৎ ১৫৩০ (এক হাজার পাঁচশত ত্রিশ) কেজি সুতি ও পলিয়েস্টার মিশ্রিত রোল কাপড় উদ্ধারসহ চোর চক্রের ০১ (এক) সদস্য গ্রেফতার পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা আয়োজনের প্রস্তুতি সভা | m a n o b s o m o y চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y

পতেঙ্গায় বিমান বিধ্বস্ত হয়ে একজন দক্ষ চৌকস এবং মেধাবী জাওয়াদ কে হারালো বাংলাদেশ | মানব সময়

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ১২.২১ পিএম
  • ১৯৮ বার পঠিত

ডেস্ক বার্তা:০৯ মে(চট্রগ্রাম)
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্থ হয়ে আহত পাইলট স্কোয়াড্রন লিডার আসীম জাওয়াদ চট্টগ্রাম নৌবাহিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পাইলট জাওয়াদ ছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর একজন দক্ষ চৌকস কর্মকর্তা। স্কুল জীবন থেকেই তিনি ছিলেন দুর্দান্ত মেধাবী।
সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে জাওয়াদ ২০০৭ সালে এস.এস.সি ও ২০০৯ সালে এইচ.এস.সি পরীক্ষায় জিপিএ- ৫ পেয়ে সাফল্যের সাথে উত্তীর্ণ হন। ২০১০ সালে তিনি (বাংলাদেশ এয়ারফোর্স একাডেমি)- তে যোগদান করেন। ২০১১ সালের ডিসেম্বর মাসে জাওয়াদ একজন পাইলট অফিসার হিসেবে কমিশন লাভ করেন।
তিনি PT-6 , L-39ZA , F-7MB, F-BG1 ইত্যাদি যুদ্ধ বিমান চালিয়েছেন দক্ষতার সাথে। তিনি ছিলেন F-7MG1 এর অপারেশনাল পাইলট ও এলিমেন্ট লিডার । “ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে ” জাতিসংঘের মিশনে তিনি দায়িত্ব পালন করেন। বিভিন্ন কোর্সে অংশ নেন চীন, ভারত, তুরস্ক ও পাকিস্তানে। দায়িত্ব পালন করেন ফ্লাইং ইনস্ট্রাক্টর’স স্কুল অফ বি.এ.এফ – এ স্টাফ ইনস্ট্রাক্টর হিসেবে।
প্রশিক্ষণ জীবনে আসীম জাওয়াদ সকল বিষয়ের শ্রেষ্ঠত্বের জন্য পেয়েছেন গৌরবমণ্ডিত “সোর্ড অফ অনার”। “ফ্লাইং ইনস্ট্রাক্টরস” কোর্সে শ্রেষ্ঠত্বের জন্য পেয়েছেন “মফিজ ট্রফি”। এছাড়া তার দায়িত্বশীলতা ও কর্মক্ষেত্রে দক্ষতার জন্য প্রশংসা পেয়েছেন চিফ অফ এয়ার স্টাফ থেকে। এক কন্যা সন্তানের জনক আসীম জাওয়াদের আজ বৃহস্পতিবার গৌরবময় জীবন অবসান ঘটেছে নিজের দক্ষ হাতে চালিত যুদ্ধ বিমানেই। (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
বিমানে আগুন ধরে যাওয়ার পর পাইলট জাওয়াদ ও কো-পাইলট প্যারাসুটের সাহায্যে নেমে আসতে সক্ষম হলেও জাওয়াদ গুরুতর আহত হয়েছিলেন। তাকে নৌবাহিনী হাসপাতালে ভর্তির পর দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com