বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র “মিসকেস দায়েরের কারণসমূহ” নিয়ে বিশেষ প্রতিবেদন জেসমিনা খানম “সমাজসেবা থেকে যেতে চান সংসদে” | Manob Somoy পরিচ্ছন্ন মন নিয়ে কাজ করলেই ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে-হাফিজুর রহমান | m a n o b s o m o y সিএমপির ডিবি (বন্দর) বিভাগের অভিযানে ০১ (এক)টি কাভার্ডভ্যান ও ৮৫ বান্ডেল অর্থাৎ ১৫৩০ (এক হাজার পাঁচশত ত্রিশ) কেজি সুতি ও পলিয়েস্টার মিশ্রিত রোল কাপড় উদ্ধারসহ চোর চক্রের ০১ (এক) সদস্য গ্রেফতার পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা আয়োজনের প্রস্তুতি সভা | m a n o b s o m o y চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y

আজ বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট’দিবস | Manob Somoy

  • আপডেট টাইম : বুধবার, ৮ মে, ২০২৪, ৭.৩৭ এএম
  • ২০৩ বার পঠিত

নিউজ ডেস্ক:৮ মে(চট্রগ্রাম)
যুদ্ধে কাতর দুস্থদের সেবার উদ্দেশ্যে ১৮৬৩ সালে যাত্রা শুরু হয়েছিল রেডক্রস বা রেড ক্রিসেন্টের। এর প্রতিষ্ঠাতা ছিলেন সুইজারল্যান্ডের নাগরিক হেনরি ডুনান্ট।
১৮২৮ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন তিনি। মূলত ১৯১০ সালে তাঁর মৃত্যুর পর তাঁর জন্মদিন ৮মে তারিখে ‘বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট’ দিবস হিসেবে পালন করা শুরু হয়। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। রেডক্রস ও রেড ক্রিসেন্টের কিছু মূলনীতি রয়েছে।
বর্তমানে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলন বিশ্বব্যাপী প্রায় ৯৭ মিলিয়ন স্বেচ্ছাসেবী, সদস্য ও কর্মী নিয়ে গঠিত। বাংলাদেশে রেডক্রসের যাত্রা শুরু হয় ১৯৭৫ সালে।
সে সময় ১৫টি স্কুলে জুনিয়র রেড ক্রস কার্যক্রম শুরু হয়। পরে ১৯৭৮ সালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যুব রেড ক্রস কার্যক্রম শুরু হয়। এরপর শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরেও এর সূচনা ঘটে। বর্তমানে বাংলাদেশের ৬৪টি জেলা ও ৪টি সিটি করপোরেশনে রেড ক্রস-রেড ক্রিসেন্টের মোট ৬৮টি ইউনিট রয়েছে, যারা দেশের যেকোনো প্রয়োজনে সেবা দিতে প্রস্তুত।
তাদের সাতটি মূলনীতির মধ্যে রয়েছে মানবতা, পক্ষপাতহীনতা, নিরপেক্ষতা, স্বাধীনতা, স্বেচ্ছামূলক সেবা, একতা ও সর্বজনীনতা।
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট’ দিবস -২০২৪ এর প্রতিপাদ্য বিষয়: বাঁচিয়ে রাখি মানবতা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com