শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

পাঠদানের অনুমতি পেলো চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজ

  • আপডেট টাইম : সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ১.১৭ পিএম
  • ২৫৯ বার পঠিত

এম শফিকুল ইসলাম, চরফ‍্যাশন প্রতিনিধি |
চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজ পাঠদানের অনুমতি পেয়েছে। বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর চেয়ারম্যানের নির্দেশক্রমে ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. লিয়াকত হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে আজ ২৫ মার্চ বিষয়টি চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, পাঠদানের অনুমতির বিষয়টি বরিশাল শিক্ষা বোর্ডের কলেজ মন্জুরী কমিটির ৬ষ্ট সভার সিদ্ধান্ত।
ফলে ২০২৪ শিক্ষা বর্ষ থেকে একাদশ শ্রেনিতে মানবিক শাখা ও ব্যবসায় শিক্ষা শাখায় ছাত্র ছাত্রী ভর্তি করানো হবে।
পাঠদানের আবশ্যিক বিষয়গুলো হচ্ছে, বাংলা, ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।।মানবিক শাখার বিষয়গুলো হচ্ছে, পৌরনীতি ও সুশাসন, ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক, সমাজকর্ম, ইতিহাস এবং ইসলাম শিক্ষা। ব্যবসায়া শিক্ষা শাখার বিষয়গুলো হচ্ছে, হিসাববিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্হাপনা,উৎপাদন ব্যবস্হাপনা ও বিপণন এবং ফিন্যান্স,ব্যাংক ও বীমা।

এব্যাপারে চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ মো:কামরুজ্জামান এই প্রতিবেদককে বলেন,ইনশাআল্লাহ এবছর আমরা একাদশ শ্রেণিতে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ছাত্র -ছাত্রী ভর্তি করবো। তিনি বরিশাল শিক্ষা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে পাঠদানের অনুমতি পেতে যিনি নিরলস ভাবে আমাদেরকে সহায়তা করেছেন, আমি এইজন্য সাবেক উপমন্ত্রী ও ভোলা -৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুলাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com