বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা :

বেঁড়ি বাধের ঢাল দখল করে যুবলীগ নেতার বহুতল ভবন নির্মাণ | manob Somoy

  • আপডেট টাইম : সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ৯.৫৩ এএম
  • ১৯১ বার পঠিত

চরফ্যাসন(ভোলা) প্রতিনিধি :
ভোলার চরফ্যাসনের হাজারীগঞ্জ ইউনিয়নে বেঁড়িবাধের ঢাল কেটে ও পানিউন্নয়ন বোর্ডের মালিকানাধীন জলাশয় ভরাট করে বহুতল ভবন নির্মানের অভিযোগ উঠেছে শশীভূষণ থানা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান মাতাব্বরের বিরুদ্ধে। বাধের ঢালও জলাশয় দখলের বিষয়ে স্থানীয় বাসিন্ধারা পানিউন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জানালেও কোন ব্যবস্থা নেয়নি তারা।
গতকাল রোবববার সরেজমিনে হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজার এলাকায় গিয়ে বেঁড়ি বাধের ঢাল কেটে ও জলাশয় ভরাট করে বহুতল ভবন নির্মান করতে দেখা গেছে।
স্থানীয় সচেতন মহলের অভিযোগ, সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরদারি না থাকায় এভাবেই দিনের পর দিন দখল হয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ডের কোটি কোটি কোটি টাকা মূল্যের সম্পত্তি। বাধের ঢাল কেটে ফেলায় ঝুঁকি পরেছে শহর রক্ষবাধ। নদী ভাঙনের হুমকিতে পরেছে হাজারীগঞ্জ ইউনিয়নের কয়েক হাজার পরিবার।
স্থানীয়রা জানান,ভবন নির্মান কালে পানি উন্নয়ন কর্মকর্তাদের জানালে তারা এসে কাজ বন্ধ করে যান কিন্তু তারা যাওয়ার পরই আবার নির্মান কাজ শুরু করে দেন দখলকারীরা। পুনরায় কাজ শুরুর খবর জানালেও পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আর কাজ বন্ধে এগিয়ে আসেন না। একারনে দিনের পর দিন পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন জমি ও জলাশয়গুলো বেদখল হয়ে যাচ্ছে। নির্মান হচ্ছে পাঁচতলা ফাউন্ডেশন নিয়ে ভবনটির নির্মান কাজ চলছে।
যুবলীগ নেতা লোকমান হোসেন জানান, জমিটি পানি উন্নয়ন বোর্ডের। শুক্কুর নামের জনৈক ব্যাক্তির নিকট থেকে প্রায় ৯শতাংশ জমির দখল খরিদ করে তিনি ভবনটি নির্মান করছেন। কত টাকায় খরিদ করেছেন তা জানাতে রাজি হননি তিনি। পানি উন্নয়ন বোর্ডের জমি খরিদ করে ভবন নির্মান করতে পারেনকি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বেঁড়ি বাধের জমিতে সকলে ভবন নির্মান করছেন তাই আমিও করছি।

পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-২ চরফ্যাসন কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী হাছান মাহমুদকে একাধিকবার ফোন করে রিসিভ না করায় এব্যাপারে তার বক্তব্য জানা যায়নি।
তবে পানি উন্নয়ন বোর্ড ভোলার উপ-সহকারি প্রকৌশলী মো. আল আমিন জানান, পানি উন্নয়ন বোর্ডের জমিতে ভবন নির্মানে কারো সুযোগ নেই। কেউ জবর দখল করলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com