সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান

  • আপডেট টাইম : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩, ১.১৫ পিএম
  • ২৮৪ বার পঠিত

মানব সময় ডেস্ক :
এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম বন্দরনগরীর ৩৮ নং ওয়ার্ডে বিনামুল্যে স্বাস্থ্য সেবা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সিনিয়র ভাইস-চেয়ারম্যান রোটারিয়ান এস এম আজিজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য আমিনুল হক বাবু।
অনুষ্ঠানের উদ্বোধন করেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মুহাম্মদ আলী।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি আমিনুল হক বাবু বলেন, বর্তমান প্রেক্ষাপটে অসহায় মানুষের কল‍্যাণে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা এটি একটি অত‍‍্যান্ত মহৎ ও প্রশংসনীয় কাজ। আমি এই সংগঠনের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি।

এই সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মোঃ আবু নাছের, বিশেষ অতিথি মাই টিভির ব‍্যুরোচীফ নুরুল কবির,মেঘনা ব‍্যাংক জুবলী শাখার ব‍্যবস্থাপনা পরিচালক মেজবাহ উদ্দিন, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাস, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক সামসুন নাহার সামু, অর্থ সম্পাদক মোঃ হাফিজুর রহমান,চট্টগ্রাম মহানগর কমিটির সমন্বয়ক মোঃ ফয়জুল আলম প্রিন্স,বন্দর থানা কমিটির আহ্বায়ক শাকিল আহমেদ শাহ, মোঃ মোকছেদুল হক,মোঃ ইব্রাহিম খলিল, সীতাকুণ্ড প্রতিনিধি মোঃ ইমরান হোসেন,মুন ওয়েলফেয়ার এসোসিয়েশন এর চেয়ারম্যান মোঃ ফয়সাল মুন,মোঃ ফাহিম, মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।
এই সময় ডাক্তার মোঃ ইমরান বিন শওকত ও পুষ্টিবিদ সামিরা শওকত সহ বিশেষজ্ঞ দুজন ডাক্তার দ্বারা বিকাল চারটা পর্যন্ত চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com