শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
“দঃ হালিশহর চেস ক্লাবের অভিনন্দন” ‘ফিদে আরবিটার হলেন চবি’র শিক্ষার্থী তানজিলা তুর নুর আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব

চট্টগ্রামে হরতাল-অবরোধে পতেঙ্গায় বাসে আগুন ও সীতাকুণ্ডে সড়কে ইট-কাঠ দিয়ে প্রতিবন্ধকতা

  • আপডেট টাইম : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩, ২.৫৯ এএম
  • ২৫৯ বার পঠিত

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
হরতাল চলাকালে নগরীর পতেঙ্গা থানার কাটঘর এলাকায় একটি বাসে আগুন দিয়েছে পিকেটাররা। রোববার ভোরে পোষাক কারখানার যাত্রীবাহী বাসে আগুন দিয়ে পালিয়েছে তারা। তবে এতে কেউ হতাহত হয়নি বলে থানা সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন বলেন, ‘বাসটি পোশাক শ্রমিকদের নেওয়ার জন্য সেখানে অপেক্ষা করছিল। চালক বাসটি রাস্তার পাশে দাঁড় করিয়ে ফজর নামাজ পড়তে মসজিদে যান।
কিছু লোক সিএনজি চালিত অটোরিকশা নিয়ে ঘটনাস্থলে এসে কয়েকজন পোশাক শ্রমিকের সামনে তারা বাসে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে জানা তিনি।
পুলিশ আধা ঘন্টা পরে এসে আগুন নিভিয়ে ফেলেন।’এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও জানান ওসি।
সীতাকুণ্ডে সড়কে ইট-কাঠ:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে সীতাকুণ্ডে মহাসড়ক অবরোধ, নগরীতে বিক্ষিত মিছিল ও পিকেটিং করতে দেখা গেছে।এছাড়া কেন্দ্র ঘোষিত অবরোধও চলছে।‘বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ঢাকার গুলশান থেকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ায় প্রতিবাদে রোববার চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির সকাল সন্ধ্যার হরতাল পালিত হয়েছে।
একই সময়ে সরকার পতনের একদফা দাবী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অসংখ্য নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বিএনপির ডাকা অবরোধের সমর্থনে নগরী ও জেলার বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত মিছিল ও পিকেটিং করেছে চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীরা।
ভোরে জেলার সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এবং পতেঙ্গা কাঠগড় এলাকায় পুড়িয়ে দেয়া হয় গার্মেন্টস শ্রমিক বহনকারী একটি বাস। এছাড়া নগরীর বিভিন্ন স্থানে টুকটাক বাঁক প্রতিবাদ ও ঝটিকা মিছিল বের করে বিএনপি, যুবদল ছাত্রদল নেতা কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com