বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল ইপিজেডে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু : নেভি হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে

চরফ্যাশনে মানবকণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • আপডেট টাইম : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩, ১১.১৪ এএম
  • ২৫৯ বার পঠিত

সেলিম রানা, চরফ্যাশন :
দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ১২ তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ভোলার চরফ্যাশনে র‍্যালি কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বুধবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার শশীভূষণ থানা প্রেসক্লাব কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

দৈনিক মানবকণ্ঠের চরফ্যাশন উপজেলা প্রতিনিধি শাহাবুদ্দিন হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শশীভূষণ থানার অফিসার ইনচার্জ এম.এনামুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, এন টিভির স্টাপ করেসপন্ডেন্ট আফজাল হোসেন, শশীভূষণ প্রেস ক্লাব সভাপতি তাপস চন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান রুবেল, জাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান নাজিম উদ্দিন হাওলাদার, দক্ষিণ আইচা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার সংবাদ প্রতিনিধি সেলিম রানা, দৈনিক কালবেলা প্রতিনিধি মাইনুদ্দিন জামাদার, শশীভূষণ থানা ছাত্রলীগ সভাপতি তারেক পন্ডিত।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শশীভূষণ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি খুরশীদ আলম, বাংলাদেশের খবর প্রতিনিধি আরিফুর রহমান রাসেল, রিপোর্টাস ইউনিটির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল, তারুন্য টিভি (অনলাইন)সম্পাদক তসলিম আখন, রুবেল হাওলাদার, আমাদের বরিশাল প্রতিনিধি বাসেদ মৃধা,খোলা কাগজ প্রতিনিধি রুবেল আশরাফুল , আমার বার্তা প্রতিনিধি শামছুদ্দিন খোকন, নবচেতনা প্রতিনিধি ইসরাফিল নাইম, সময়ের চিত্র প্রতিনিধি মমিন, দক্ষিণের ক্রাইম প্রতিনিধি শহিদুল ইসলাম সোহেল প্রমুখ।

আলোচনা সভা শেষে ১২ বছর পুর্তি অনুষ্ঠানে ১২ পাউন্ডের কেক কাটেন আগত অতিথিরা। পরে একটি র্যালি বের হয প্রেসক্লাব চত্বরে। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com