সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

অ্যাপ ব্যবহার করে হারিয়ে যাওয়া মালামাল ৩ ঘন্টার মধ্যে উদ্ধার করলো পুলিশ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩, ৬.১৮ এএম
  • ২৫২ বার পঠিত

ডেস্ক নিউজ:মানব সময় |
নগরীর ইপিজেড -পতেংগা এলাকার
কর্ণেল মাহবুব মোর্শেদ, সিও-১২ ফিল্ট আর্টিলারি, রামু ক্যান্টনমেন্ট, তার স্ত্রী রুমানা রাশেদ রিমি,মেয়ে ও চাচা পতেঙ্গা থানাধীন ঈশা খাঁ নেভি একাডেমি থেকে সিএনজি চালিত অটোরিক্সা যোগে কক্সবাজার যাওয়ার জন্য রওনা হয়ে ২২ অক্টোবর দুপুর অনুমান ১:১৫টায় চান্দগাঁও থানা মোড়ে স্বাধীন ট্রাভেলস বাস কাউন্টারে আসেন।

ভুক্তভোগী রুমানা রাশেদ রিমি ভুলবশত তার সাথে থাকা দু’টি ব্যাগ সিএনজিতে রেখে নেমে যান এবং সিএনজি অটোরিক্সার ড্রাইভার ভাড়া নিয়ে চলে যায়।
পরবর্তীতে তিনি তার ব্যাগ দু’টি খোঁজাখুজি করে না পেয়ে চান্দগাঁও থানায় এসে বিষয়টি জানান।
তাৎক্ষণিক চান্দগাঁও থানার এসআই (নি:) আলী বিন কাসিম ঘটনাস্থলের আশপাশে সি. সি টিভি ফুটেজ সংগ্রহ করে সিএনজি অটোরিক্সাটিকে শনাক্ত করেন এবং সিএমপি’র ‘আমার গাড়ি নিরাপদ’ অ্যাপ এর সহায়তায় সিএনজি অটোরিক্সার মালিক ও ড্রাইভারের নাম সংগ্রহ করে হারিয়ে যাওয়া ব্যাগ দু’টি উদ্ধার করে তার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন থানার কর্তব্যরত ডিউটি অফিসার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com