রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy ‎সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র  “বার্ষিক শিক্ষা সফর ২৬” সম্পন্ন | manobsomoy চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ঘাতক ছেলে মোঃ কাশেম এবং তার স্ত্রী’কে গ্রেফতার করেছেন র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা সিএস,আর এস নিয়ে বিশেষ প্রতিবেদন :

আগ্রাবাদে ইয়ুথ দাবা টুর্নামেন্টে সাকের উল্লাহ অপরাজিত চ্যাম্পিয়ন

  • আপডেট টাইম : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩, ২.৩০ পিএম
  • ২৩৬ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক:২২অক্টোবর
চট্টগ্রাম চেস্ একাডেমি ইয়ুথ (অনূর্ধ্ব–১৭)স্ট্যান্ডার্ড দাবা টুর্নামেন্টের পুরস্কার বিতরন অনুষ্ঠান আগ্রাবাদ সিডিএস্থ ১৭ নং রোডে গতকাল সন্ধ্যায় একাডেমির ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক রাকিব-উল-ইসলাম সাচ্চুর সভাপতিত্বে এবং একাডেমির পরিচালক মোঃ নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর শেখ জাফরুল হায়দার চৌধুরী সবুজ।
এই সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক ও ফিদে আরবিটার এস এম তারেক, সিনিয়র সহ-সভাপতি মহসিন জামাল পাপ্পু, দাবা খেলোয়ার সমিতি নবনির্বাচিত সভাপতি শহীদুর রহমান,সা:সম্পাদক ও ফিদে মাস্টার মোঃ আব্দুল মালেক, চট্টগ্রাম চেস্ একাডেমির পরিচালক এম এম সুফিয়ান আশরাফ ও তোহিদুল করিম।
চট্টগ্রাম দাবা একাডেমির আয়োজনে ১ম অনুর্ধ-১৭ ফিদে স্ট্যান্ডার্ড রেটিং টুর্নামেন্টে মোঃ সাকের উল্লাহ ৬ খেলায় ৬ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হন। সমান খেলায় ৫ পয়েন্ট নিয়ে টাই- ব্রেকিং পদ্ধতিতে প্রাঞ্জল বড়ুয়া রানার্স আপ, সাফায়েত কিবরিয়া আযান ৩য় স্থান, আবিদ মাহাদি সাদ্ ৪র্থ স্থান, ফাইয়াজ চৌধুরী ৫ম স্থান এবং আফিফ নেওয়াজ ৬ষ্ঠ স্থান অর্জন করেন।
এছাড়াও অনূর্ধ্ব ৮ বালক বিভাগে নাজিফ নেওয়াজ, অনূর্ধ্ব ১০ বালক বিভাগে আফরাজ আরিব,অনূর্ধ্ব ১২ বালক বিভাগে সৈয়দ সফিউল মুসনাবিন,অনূর্ধ্ব ১৪ বালক বিভাগে আরভিন দেব, অনূর্ধ্ব ১৭ বালক বিভাগে আবুল কাশেম বিজয়, অনূর্ধ্ব ৮ বালিকা বিভাগে আনুস্কা দত্ত, অনূর্ধ্ব ১০ বালিকা বিভাগে মাশরিফা আহমেদ রাহা, অনূর্ধ্ব ১২ বালিকা বিভাগে প্রজ্ঞা রায় চৌধুরী, অনূর্ধ্ব ১৪ বালিকা বিভাগে তৌহিদা বেগম এবং অনূর্ধ্ব ১৭ বালিকা বিভাগে সানোয়ারা আক্তার পুরস্কার লাভ করেন।
টুর্নামেন্টের চিফ আরবিটার ছিলেন রাকিবুল ইসলাম সাচ্চু, ডেপুটি চিফ আরবিটার ছিলেন নুরুল আমিন এবং আরবিটার হিসাবে দায়িত্ব পালন করেন আসিফ মাহমুদ। এই টুর্নামেন্টে ৭৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com