মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল ইপিজেডে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু : নেভি হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে ভোলা জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর উদ্যোগে “Bridging Academia and Career: Opportunities and Challenges” শীর্ষক একাডেমিক ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত: চট্টগ্রাম সার্কিট হাউজে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে আসক ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম, দেশের মানুষের কল্যাণে তাঁর নেতৃত্ব ও প্রজ্ঞা দেশকে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা সাধারণ মানুষের || অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর পক্ষে ৩৮ নং ওয়ার্ডে চিকিৎসার জন্য অসহায় ও অসুস্থ মানুষের মাঝে চেক বিতরণ করেন বিসিবি পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু চৌধুরী রোড ক্র্যাশের কারন অনুসন্ধানে পুলিশের দক্ষতা বাড়াতে হোটেল রেডিসন- ব্লুতে ০২(দুই) দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়

নওগাঁর আত্রাই নদীরর উভয় তীরের ৫ জায়গা নদীর বেড়িবাঁধ ভেঙে ১৫ শ পরিবার ক্ষতিগ্রস্থ

  • আপডেট টাইম : রবিবার, ১ অক্টোবর, ২০২৩, ৫.১৫ এএম
  • ২৬৫ বার পঠিত

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুর ও মান্দা উপজেলায় ‘আত্রাই নদীর’ উভয় তীরের মোট ৫ স্থানে নদীর বেড়িবাঁধ ভেঙ্গে পানি বন্দি হয়ে পড়েছে অন্তত ১৫শ’ পরিবার। পানিতে তলিয়ে গেছে ইট ভাটা, মন্দির সহ হাজার বিঘা জমির আউশ ও আমন ধানের ক্ষেত। ভেসে গেছে পুকুরে থাকা মাছ। চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন বন্যা কবলিত এলাকার মানুষজন। এরমধ্যে মহাদেবপুর সদর ইউনিয়নে মঙ্গলবার সকাল সারে ৯ টারদিকে আত্রাই নদীর বেড়িবাঁধ হঠাৎ করেই ভেঙ্গে যায়। বাঁধ ভেঙ্গে যাওয়ার খবর পেয়ে প্রথমে মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ও তরুন সমাজ সেবক সাঈদ হাসান তরফদার শাকিল ঘটনাস্থল পরিদর্শণ করেন এবং সাথে সাথে ঘটনাটি জানালে মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার ও ঘটনাস্থল পরিদর্শন করেন। এভাঙ্গনে মহূর্তের মধ্যে একটি ইট ভাটা সম্পূর্ণ ও মন্দীর তলিয়ে যায়। এসময় পুকুরের মাছ সব ভেঁসে যায়।অপর দিকে নওগাঁর মান্দা উপজেলায় ‘আত্রাই নদীর’ উভয় তীরের মোট ৪ স্থানে নদীর বেড়িবাঁধ ভেঙ্গে পানি বন্দি হয়ে পড়েছে অন্তত পক্ষে ১৫শ’ পরিবার। পানির নিচে তলিয়ে গেছে হাজার বিঘা জমির আউশ ও আমন ধানের ক্ষেত। সংশ্লিষ্ট সূত্রে জানায়, মান্দাতে বিপৎ সীমার ১০০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। এতে বন্যা পরিস্থিতির আরো অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। বন্যা নিয়ন্ত্রণ মূল বাঁধের বেশকিছু স্থান ইতি মধ্যেই চরম ঝঁকিপূর্ণ হয়ে পড়ায় আতঙ্কে দিন ও রাত পার করছেন নদী পাড়ের মানুষ। এ অবস্থায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ টিকিয়ে রাখতে ঝুঁকিপূর্ণ পয়েন্ট গুলোতে বস্তায় বালু ভরে মেরামতের একটানা কাজ করছে শ্রমিকেরা। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সহায়তায় এসব কাজ বাস্তবায়ন করছে মান্দা উপজেলা প্রশাসন। মান্দাতে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়ন এর ৭টি গ্রাম। এ ইউনিয়নের নুরুল্লাবাদ ও পার নুরুল্লাবাদ এলাকায় বেড়িবাঁধ ভেঙ্গে ৪শ’ টি পরিবার এবং ফকিন্নি নদীর তীরবর্তী এলাকায় আরো অন্তত ৬শ’ টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। এ ছাড়া প্রসাদপুর ইউনিয়নের বাইবুল্যা ও বিষ্ণুপুর ইউনিয়নের কয়লাবাড়ী এলাকায় বেড়িবাঁধ ভেঙে পানিবন্দি হয়ে পড়েছেন আরো ৫শ’ পরিবার। নওগাঁ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত রবিবার সকাল থেকে আত্রাই নদীতে পানি বাড়তে শুরু করে। মঙ্গলবার দুপুর পর্যন্ত এ পানি বেড়ে এখন বিপৎসীমার ১০০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। আগামীকাল বুধবার পর্যন্ত এ নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। তবে ধারণা করা হচ্ছে কয়েক দিনের ভারী বর্ষণে আরো কয়েকদিন পানি বাড়তে পারে।নুরুল্লাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম বলেন, আত্রাই নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এ ইউনিয়নের ৭টি গ্রামের অন্তত ১হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এসব গ্রামের পানিবন্দি মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানু বলেন, এরই মধ্যে বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ পয়েন্ট গুলোতে বস্তায় বালু ভর্তি করে মেরামতের কাজ চলমান রয়েছে। বন্যা পরিস্থিতি নিয়ে সার্বক্ষনিক তদারকি করা হচ্ছে।

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com