শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিফতাহুল জান্নাত ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে একটি বড় অপারেশনের জন্য মোসাম্মাৎ অনুপা বেগম নামে একজন রোগীকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হলো: জাতীয় পাবলিক পরীক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার ব্যবধান বাড়ছে: কারণ খুঁজে শিক্ষা প্রশাসনকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে –এম. নজরুল ইসলাম খান সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা

চট্টগ্রামের হাটহাজারীতে রিলায়েন্স ভের্টান ফুটবলে শিরোপা জিতেছে চকবাজার ওয়ার্ড

  • আপডেট টাইম : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩, ২.০৩ পিএম
  • ২৭০ বার পঠিত

 

ক্রীড়া ডে্স্ক(চট্রগ্রাম):

হাটহাজারী খেলোয়াড় সমিতির আয়োজনে রিলায়েন্স শিপিং এন্ড লজিস্টিকস লিঃ পৃষ্ঠপোষকতায় রিলায়েন্স ভেটারেন ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চকবাজার ১৬নং ওয়ার্ড ভেটারেন ফুটবল একাদশ।

গত(২৫আগষ্ট )শুক্রবার রাতে হাটহাজারী কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চকবাজার ১৬নং ওয়ার্ড ভেটারেন ফুটবল একাদশ টাইব্রেকারে ৪–৩ গোলে মাদারবাড়ী মুক্তকণ্ঠ গ্রিনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

নির্ধারিত সময়ের খেলা ১–১ গোলে অমীমাংসিত ছিল।

বিজয়ী দলের যথাক্রমে গোলরক্ষক বাবলু ও মোজাম্মেল যথাক্রমে ম্যান অব দ্যা ফাইনাল ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন। টুর্নামেন্টে ফেয়ার প্লে ট্রফি প্রদান করা হয় মোহরা ফুটবল একাডেমিকে। খেলা শেষে হাটহাজারী খেলোয়াড় সমিতির সভাপতি মো. সোহেল রানার সভাপতিত্বে ও সা: সম্পাদক মো. রুবেলের সঞ্চালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ট্রফি বিতরণ করেন হাটহাজারীর সাংসদ ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ। ট্রফির সাথে চ্যাম্পয়ন ও রানার্স আপ দলকে ২০ হাজার টাকা করে প্রাইজমানিও দেয়া হয়েছে।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস,এম শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার এ,বি,এম মশিউজ্জামান, সিডিএর সাবেক বোর্ড মেম্বার ইউনুস গণি চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় বাস মালিক সমিতির মহাসচিব মনজুরুল আলম চৌধুরী, টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক মো. রাশেদ ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মো. জাফর প্রমুখ।

এই সময় উপস্থিত ছিলেন ছিপাতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আহসান লাভু, পৌর কাউন্সিলর রফিক হাসান, প্রতিষ্ঠাতা সভাপতি মনিরুল ইসলাম চৌধুরী, সাবেক সভাপতি নিলু কুমার দাস, জাফরুল আলম চৌধুরী, শাহেদুল আলম শাহিন,সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল জসিম, মো. ওসমান গণি, হিসাব নিরীক্ষক এম, এ মান্নান সহ-সভাপতি মো. রফিকুল আলম,সহ–সভাপতি(২) রাশেদুল আলম, সাংগঠনিক সম্পাদক ফয়েজুল ইসলাম লিখন,অর্থ সম্পাদক আবদুল হালিম, ক্রীড়া সম্পাদক মো. শাহেদ আলী, সহ ক্রীড়া সম্পাদক মো. ফারুক, সাহিত্য সম্পাদক সাইফুদ্দীন, সমাজ কল্যাণ সম্পাদক মো. ওসমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com