বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
“দঃ হালিশহর চেস ক্লাবের অভিনন্দন” ‘ফিদে আরবিটার হলেন চবি’র শিক্ষার্থী তানজিলা তুর নুর আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব

চট্টগ্রাম মহানগরীর সন্ধীপ ঘাট এলাকা হতে ১৯,২০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, ৪.০২ পিএম
  • ২৭৪ বার পঠিত

মানব সময় ডেস্ক :

১। বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

২। র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজারের কুতুবদিয়া হতে একটি যাত্রীবাহী ট্রলার যোগে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ চট্টগ্রামের দিকে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ২১ জুন ২০২৩ ইং তারিখে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন স›দ্বীপঘাট এলাকায় বর্ণিত যাত্রীবাহী ট্রলারটির জন্য অপেক্ষা করতে থাকে। পরবর্তীতে আনুমানিক ১২৪৫ ঘটিকায় উক্ত যাত্রীবাহী ট্রলারটি ঘাটে এসে থামার সঙ্গে সঙ্গে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন ব্যক্তি হাতে ব্যাগ সহ উক্ত ট্রলার থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা আসামী ১। মোঃ আব্দুর রহিম (৩৫), পিতা- মৃত মকগুল আহম্মদ, সাং-হাবির পাড়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার, ২। মোঃ রিদওয়ান (৩০), পিতা- মৃত নুরুল হক, সাং- রুমালিয়া ছড়া, থানা-কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার এবং ৩। মোঃ জাহাঙ্গীর আলম (২০), পিতা- মৃত আবুল কাশেম, সাং- হাজম পাড়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজারদেরকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত স্থানীয় স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে তাদের হাতে থাকা ০৩টি শপিং ব্যাগ হতে আসামীদের নিজ হাতে বের করে দেয়া মতে সর্বমোট ১৯,২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদেরকে গ্রেফতার করা হয়।

৩। গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রামসহ আশেপাশের জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫৮ লক্ষ টাকা।

৪। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com