শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিফতাহুল জান্নাত ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে একটি বড় অপারেশনের জন্য মোসাম্মাৎ অনুপা বেগম নামে একজন রোগীকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হলো: জাতীয় পাবলিক পরীক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার ব্যবধান বাড়ছে: কারণ খুঁজে শিক্ষা প্রশাসনকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে –এম. নজরুল ইসলাম খান সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা

তীব্র গ্যাস সংকট: চট্টগ্রামে ক্যাবের পক্ষ থেকে ভোক্তাদের হয়রানি ও অযৌক্তিক মূল্য বৃদ্ধি না করতে স্মারক লিপি | manob somoy

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩, ১০.৪৮ এএম
  • ৩৫৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক || চট্টগ্রাম 
সরকারের জ্বালানি মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী এল এন জি সরকারসহ,সদ্য বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশে চলছে তীব্র গ্যাস সংকট। এরই মধ্যে আবারও আবাসিক গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করেছে তিতাস। এক চুলার ১৩৭৯ টাকা এবং দুই চুলার (ডাবল বার্নার) ১৫৯১ টাকার প্রস্তাব করা হয়েছে।
গত ২ মে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে দাম বাড়ানোর এই প্রস্তাব পাঠিয়েছে তিতাস।‌
কিন্তু‌‌ গত কয়েকদিন ধরে চট্রগ্রামের বিভিন্ন স্থানে তীব্র গ্যাস সংকটের কারণে বাসাবাড়িতে ও শিল্প প্রতিষ্ঠানে ও দেখা যায় চরম দুর্ভোগ। এতে করে সাধারণ মানুষের মধ্যে দুইবেলা খাবার তৈরি সহ গ্যাস সংশ্লিষ্ট সবকিছুই প্রকট আকার ধারণ করে।
এদিকে গতকাল সোমবার সকাল সাড়ে ১১টার দিকে
চট্টগ্রামে সৃষ্ট গ্যাস সংকট সমস্যা নিরসনের আলোকে ক্যাব চট্টগ্রামের সাথে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোং লিঃ ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রফিকুল ইসলাম এর সাথে এক সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়।
তিনি জানান, ঘূর্ণিঝড় ‘মোখা’ এর ফলে সৃষ্ট দুর্যোগের কারণে সাবধানতা অবলম্বনের জন্য মূলত গ্যাস সংকট সমস্যাটি সৃষ্টি হয়েছে। বর্তমানে গ্যাস সরবরাহ চালু হয়েছে। গ্যাস স্টেশনের আশেপাশের গ্রাহকেরা গ্যাস আগে পাবেন। একই দিন দুপুরের পর থেকে
দুপুর ২টার মধ্যে শহরের সব এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক ভাবে চালু হবে। বৈঠক শেষে ক্যাবের পক্ষ থেকে ভোক্তাদের হয়রানি থেকে মুক্তির লক্ষ্যে একটি স্মারক লিপি প্রদান করা হয়।
এসময় ক্যাবের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এস,এম নাজের হোসাইন, সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী,ক্যাব নেতা হাজী মোঃ জানে আলম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং ভোক্তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তারা সবাই গ্যাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি করেন যে,দূর্যোগে ও সংস্কারের সময়ে বিকল্প ব্যবস্থায় চট্রগ্রামে গ্যাস সরবরাহ চালু রাখার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com