রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy ‎সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র  “বার্ষিক শিক্ষা সফর ২৬” সম্পন্ন | manobsomoy চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ঘাতক ছেলে মোঃ কাশেম এবং তার স্ত্রী’কে গ্রেফতার করেছেন র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা সিএস,আর এস নিয়ে বিশেষ প্রতিবেদন :

রাফি স্মৃতি মহানগরী জুনিয়র ক্রিকেট লিগে ফাইনালে উঠেছে বাদশা মিয়া স্মৃতি ও জে.ডি.সি ক্রিকেট একাডেমী | manob somoy

  • আপডেট টাইম : শনিবার, ৬ মে, ২০২৩, ৪.২০ পিএম
  • ২৮১ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক ||
…………………………………………………………
“রাফি স্মৃতি মহানগরী জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লিগ-২০২৩” আজকের ২ টি সেমি-ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় দামপাড়া পুলিশ লাইনস্ মাঠে। প্রথম খেলায় মুখাবেলা করে ব্রাইট ক্রিকেট একাডেমী বনাম বাদশা মিয়া স্মৃতি সংসদ ।
দিনের প্রথম সেমি-ফাইনাল খেলায় বাদশা মিয়া স্মৃতি সংসদ ৭ উইকেট এ ব্রাইট ক্রিকেট একাডেমীকে পরাজিত করে। প্রথমে ব্রাইট ক্রিকেট একাডেমী ব্যাট করতে নেমে ৮৭ রানের টা্র্গেট দেয় প্রতিপক্ষ দলকে । বাদশা মিয়া স্মৃতি সংসদ ৮৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ০৩ উইকেট পতনের পর জয়ের লক্ষে পৌছে যায় এবং লীগের প্রথম দল হিসাবে ফাইলে উঠার গৌরব অর্জন করে ।

বিজয়ী দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন তুহিন ফরহাদ,তারিপ বিন আলম ১৯ রান, বিজয়ী দলের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন মোঃ ইয়াছিন, রাহাতুল ইসলাম, মিসকাত মির, মোঃ সুমন তারা ২ টি করে উইকেট নেন। বাদশা মিয়া স্মৃতি সংসদ পক্ষে ম্যান অফ দ্যা ম্যাচ হন মোঃ ইয়াছিন তার হাতে ট্রফি তুলে দেন সাবেক জেলা ক্রিকেটার আলী তারেক পারভেজ এই সময় উপস্থিত ছিলেন ক্রিকেট কমিটির সম্পাদক ফরিদ আহম্মাদ, সদস্য নওশাদ আলম চৌধুরী । ব্রাইট ক্রিকেট একাডেমীর পক্ষে সর্বোচ্চ রান করেন ইব্রাহিম ২৭, ইব্রাহিম খলিল ১৪ রান করে এবং জাহাঙ্গির আলম ২ টি উইকেট নেন।

দিনের ২য় সেমি-ফাইনাল খেলায় মোকাবেলা করে জে.ডি.সি ক্রিকেট একাডেমী বনাম জুনিয়র ট্রেনিং ক্রিকেট একাডেমী ।জে.ডি.সি ক্রিকেটে একাডেমী ৪ রানে জুনিয়র ট্রেনিং ক্রিকেট একাডেমীকে পরাজীত করে । প্রথমে জে.ডি.সি ক্রিকেট একাডেমী ব্যাট করতে নেমে ৮৫ রানের টার্গের দেয় জুনিয়র ট্রেনিং ক্রিকেট একাডেমীকে।
৮৫ রানের জবাবে ৮০ রানে অল আউট হয় জুনিয়র ট্রেনিং ক্রিকেট একাডেমী এবং ৪ রানে পরাজীত হয় । বিজয়ী দল জে.ডি.সি ক্রিকেট একাডেমীর পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন ফয়সাল, শাকিল১০,তাসনিমুল শামিন ১২ রান করে, বিজয়ী দলের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট মিনহাজুল হক । ম্যান অফ দ্যা ম্যাচ হন মিনহাজুল হক তার হাতে ম্যান অফ দ্যা ম্যাচের ট্রফি তুলে দেন সাবেক জেলা ক্রিকেটার সিরাজুল হক খান।

জুনিয়র ট্রেনিং ক্রিকেট একাডেমীর পক্ষে সর্বোচ্চ রান করে মিজবাহুল হক ২৯ রান ইমতিয়াজ হক ১৭ রান সর্বোচ্চ উইকেট নেন সোহাইল, অন্তর দাশ, আদিল তারা ২ টি করে উইকেট নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com