সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দূরবীন মিডিয়া ফাউন্ডেশনের উদ্যােগে শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ সম্পন্ন মানবসেবায় নতুন অঙ্গীকারে সাদাকা ফাউন্ডেশনের কার্যকরী কমিটি ও প্রতিষ্ঠাতা সদস্যদের সভা অনুষ্ঠিত সিএমপি’র মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বোধন আবৃত্তি পরিষদের আয়োজনে বসন্ত উৎসব-১৪৩২। বিএনপির নেতৃত্বে নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে: আশা মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম-১১ আসনে শফিউল আলমের সমর্থনে দাঁড়িপাল্লার বিশাল গণমিছিল অনুষ্ঠিত কক্সবাজার থেকে নিখোঁজ শিক্ষার্থী পূজা দাস উদ্ধার, মানব পাচার চক্রের কবলে পড়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী হকার্স দল ইপিজেড থানার উদ্যোগে চট্টগ্রাম ১১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে গণ মিছিল অনুষ্ঠিত: বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে নির্বাচনী আলোচনা সভা : একুশের পদবাচ্য – কায়সার আহমেদ দুলাল একুশ নিয়ে আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো সমাজ সংগঠক সাবরিনা আফরোজা লেখা “একুশের প্রতি ভালোবাসা”

দীর্ঘ বিরতির পর নির্মাতা এস.ডি.জীবন এর কামব্যাক

  • আপডেট টাইম : বুধবার, ৩ মে, ২০২৩, ১১.১১ এএম
  • ২৬০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: এই ঈদে কামব্যাক করছেন তরুণ নির্মাতা এস.ডি.জীবন। “সামাজিক মাধ্যমে সামাজিক নাটক” এই স্লোগানে দীর্ঘ বিরতির পর আবারো নির্মাণে ফিরেছেন তরুণ এই নির্মাতা। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান “জীবন প্রিয়া মিডিয়া”র ব্যানারে নির্মাণ কাজ করলেও এবার ফেইসবুক ও ইউটিউব চ্যানেল খুলেছেন “জীবন প্রিয়া ডিজিটাল” নামে। আর নতুন ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল “জীবন প্রিয়া ডিজিটাল” এ প্রকাশিত হচ্ছে সামাজিক গল্প নির্ভর করে নির্মাণ করা নাটক। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে বিভিন্ন নাটকের দৃশ্য ধারণ করেন তিনি। যা নিয়মিতভাবেই প্রকাশিত হচ্ছে তার “জীবন প্রিয়া ডিজিটাল” নামে ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।

দীর্ঘবিরতির পর কাজে ফেরা প্রসঙ্গে তরুণ নির্মাতা এস.ডি.জীবন বলেন,আসলে আমি নির্মাণের সাথে জড়িত ২০১০ সালে থেকেই। মাঝখানে বিভিন্ন ব্যক্তিগত কারণে নির্মাণ কাজ বন্ধ রেখেছিলাম। সময় বদলেছে,সময়ের সাথে সাথে প্রযুক্তিও বদলেছে। তাই, সময়ের সাথে নিজেকে গুছিয়ে নিয়ে আবারো নির্মাণ কাজ শুরু করলাম।

“জীবন প্রিয়া ডিজিটাল” সম্পর্কে তিনি বলেন, এখন সবার হাতে হাতে স্মার্টফোন,মানুষও এখন অনেক স্মার্ট,মানুষের হাতে সময় ও কম। ঘরে বসে টিভি দেখে এমন মানুষের সংখ্যা এখন হাতেগোণা।তাই, সময়ের সাথে তাল মিলিয়ে সামাজিক মাধ্যমে মানুষকে সামাজিক ম্যাসেজ ও বিনোদন দিতে আমি ছোট ছোট কিছু বাস্তবমুখী গল্প নিয়ে নাটক বানাচ্ছি, যেগুলোর ডিউরেশনও খুবই ছোট। যাতে করে মানুষ বোরিং না হয় এবং স্বল্প সময়ের মধ্যে একটা গল্পের মাধ্যমে একটা ম্যাসেজ পেয়ে যায়।

তিনি আরো বলেন, যেহেতু আমার শুরুটা ঢাকা থেকেই ছিলো, তাই কামব্যাকটাও ঢাকা থেকেই করেছি। তবে, যেহেতু আমি চট্টগ্রাম থাকি এবং চট্টগ্রামের প্রতি আমার একটা আলাদা ভালোলাগাও আছে, সেহেতেু আমি চট্টগ্রামের কিছু তরুণ-তরুণী সহ অভিনয়ে আগ্রহীদের সুযোগ দিতে চাই।

যদি কেউ অভিনয়ে আগ্রহী থাকে তাহলে নির্মাতার সাথে যোগাযোগ করতে পারেন।

“জীবন প্রিয়া ডিজিটাল”এ প্রকাশিত ও এস.ডি.জীবন এর নির্মিত নাটকগুলো দেখতে এই লিঙ্কে ক্লিক করুন :

https://www.facebook.com/jibonpriyadigitalbd

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com