শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিফতাহুল জান্নাত ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে একটি বড় অপারেশনের জন্য মোসাম্মাৎ অনুপা বেগম নামে একজন রোগীকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হলো: জাতীয় পাবলিক পরীক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার ব্যবধান বাড়ছে: কারণ খুঁজে শিক্ষা প্রশাসনকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে –এম. নজরুল ইসলাম খান সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা

নব নির্বাচিত ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে আজাদ সকলের দোয়া প্রার্থী | manob somoy

  • আপডেট টাইম : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩, ৮.০৪ এএম
  • ৩০৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,টিপু সুলতান||

১৪এপ্রিল বিকালে উত্তর পশ্চিম গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্টিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তাবারক উল্লা কায়েস পৌরসভা আওয়ামী লীগের সভাপতি, অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম হীরা। ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান জাহাঙ্গীর এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম রাব্বানী,৫ নং ওয়ার্ড কাউন্সিলর মুনছুর আহমেদ মুন্সি, উপজেলা যুবলীগের সদস্য দীন মোহাম্মদ লিটন,৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রহিম, ওয়ার্ড যুবলীগের সভাপতি রবিউল হোসেন সহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত বর্ধিত সভায় নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ আওয়ামী লীগের ৫ নং ওয়ার্ডের কর্মীদের নিয়ে উপস্থিত ছিলেন। ছাএ জীবনে আবুল কালাম আজাদ ছাএলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন, পরবর্তী সময়ে বিভিন্ন নির্বাচনী প্রচারণা ও সভায় নিবেদিত আওয়ামী লীগের কর্মী হিসেবে দলীয় প্রার্থীর পক্ষে নিরলসভাবে কাজ করেন। তিনি এই প্রতিবেদককে বলেন,আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে আজীবন মাননীয় এল জি ই ডি মন্ত্রী মহোদয় জনাব তাজুল ইসলামের কর্মী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি। আগামী ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় মন্ত্রী মহোদয় কে আবারও পুনরায় নির্বাচিত করতে নিজ ওয়ার্ডে দলীয় দায়িত্ব পালন করবো। মোঃ আবুল কালাম আজাদ আরও বলেন করোনা কালীন মহামারী দুর্যোগ চলাকালীন আমি নিজস্ব অর্থায়নে এলাকায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহায়তা প্রদান করেছি, এছাড়াও সামাজিক অবক্ষয় রোধে ও এলাকাবাসীর বিভিন্ন পারিবারিক সমস্যার সমাধানে মুরব্বিদের নিয়ে আপোষ মীমাংসা, সামাজিক শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও করে যাবো ইনশাল্লাহ। তিনি নব নির্বাচিত সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন ও সকলের দোয়া কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com