বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল ইপিজেডে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু : নেভি হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে

লালমোহনে টেন্ডার ছাড়াই ভবন ভেঙ্গে নিয়ে যাওয়ার অভিযোগ | manob somoy

  • আপডেট টাইম : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ২.০৪ পিএম
  • ৩২১ বার পঠিত

 

চরফ‍্যাশন প্রতিনিধি,ভোলা ||
ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার এবতেদায়ী ভবনটি টেন্ডার ছাড়াই ভেঙ্গে ফেলার অভিযোগ মিলেছে। নিয়ম নীতির তোয়াক্কা না করেই ক্ষমতার জোরে ভবনটি ভেঙে ফেলা হয় বলেও স্থানীয়সূত্র দাবী করেন। ভবনটি ভাঙ্গার জন্য দেয়া হয়নি কোন টেন্ডার। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী ভবন অপসারনের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আবেদন করলে সে অনুযায়ী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ব্যবস্থা গ্রহন করবে। কেউ প্রভাব খাটালে প্রতিষ্ঠান প্রধান থানায় জিডি করবেন এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে জানাবেন। পুরো বিষয়টি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাভুক্ত।
এদিকে এবিষয়ে জানতে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ইউসুফকে ফোন করলে তিনি বলেন, বিষয়টি ম্যানেজিং কমিটির সভাপতি জানেন। তিনি বলেছেন কাগজপত্র তিনি ঠিক করবেন, করেছেন কিনা আমার জানা নেই। তাছাড়া ভবনটি অপসারণের বিষয়ে তিনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে আবেদন করেননি বলেও জানান। ভবনটি স্থানীয় ছাত্রলীগের সভাপতি শামীমের নেতৃত্বে ভাঙ্গা হচ্ছে বলে তিনি জানান। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়াকে ফোন করলে তার নাম্বার বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে ভবন ভাঙ্গার ব্যাপারে লর্ডহাডিঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শামীমের কাছে জানতে চাইলে- পরে কথা বলবেন বলে তিনি লাইন কেটে দেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com