সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

চট্টগ্রামে প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০২৩ এ চ্যাম্পিয়ন আবাহনী লি, রানার্স আপ চবক ক্রীড়া সমিতি | manob somoy

  • আপডেট টাইম : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ১২.২০ এএম
  • ৩৫৬ বার পঠিত

 

ক্রীড়া প্রতিবেদক:
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং ইস্পাহানী গ্রুপের পৃষ্টপোষকতায় প্রিমিয়ার ক্রিকেট লীগ ২০২২-২৩ এর সমাপনী খেলা গতকাল ৫ এপ্রিল এম.এ. আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও সিজেকেএস এর সভাপতি আবুল বাশার মোঃ ফখরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানী গ্রুপের জেনারেল ম্যানেজার (টি ট্রেড) শাহ মঈনুদ্দিন হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিজেকেএস সহ-সভাপতি ও ক্রিকেট কমিটির চেয়রম্যান রাকিব হাসানের সভাপতিত্বে এবং সিজেকেএস নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লবের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিজেকেএস ক্রিকেট সম্পাদক এ.কে.এম. আবদুল হান্নান আকবর। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, সিজেকেএস সহ সভাপতি এ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, মো: হাফিজুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম ও মোঃ মশিউর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসেম, সৈয়দ আবুল বশর, আ.ন.ম. ওয়াহিদ দুলাল, সিজেকেএস ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক শওকত হোসাইন, সিজেকেএস কাউন্সিলর , সাংবাদিক মো: সাইফুল্লাহ চৌধুরী, মোঃ সরওয়ার আলম চৌধুরী (মনি)সহ অংশগ্রহণকারী দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com