বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

কক্সবাজার জেলার চকরিয়া এলাকার আলোচিত শীর্ষ সন্ত্রাসী গ্রুপ “বার জইন্না গ্রুপ” এর মূলহোতা নুরুল আমিন (৫০)’কে চকরিয়া হতে আটক করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম | manob somoy

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ১২.৪০ পিএম
  • ৩৩২ বার পঠিত

 

ডেস্ক নিউজ :

কক্সবাজার জেলার চকরিয়া এলাকার আলোচিত শীর্ষ সন্ত্রাসী গ্রুপ “বার জইন্না গ্রুপ” এর মূলহোতা নুরুল আমিন (৫০)’কে চকরিয়া হতে আটক করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম।

১। বাংলাদেশ আমার অহংকার এই ¯স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

২। গত ৩১ জুলাই ২০১৫ খ্রিঃ সন্ত্রাসী নুরুল আমিন তার সহযোগী সন্ত্রাসী সদস্যদের নিয়ে অবৈধভাবে ভিকটিম শাহিনা আক্তারের বাড়িতে প্রবেশ করে ভিকটিম এবং তার পরিবারকে হত্যার উদ্দেশ্যে মারধর গুরুতর জখম এবং শ্লীলতাহানি করে। পরর্বতীতে ভিকটিম শাহিনা আক্তার বাদী হয়ে সন্ত্রাসী নুরুল আমিন এবং তার সহযোগী সন্ত্রাসীদের আসামী করে কক্সবাজার জেলার চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং-৩৮ তারিখ ৩১ জুলাই ২০১৫খ্রিঃ ধারাঃ-১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩০৭/৩২৬/৩৫৪/৪২৭/৩৮০/৫০৬/৩৪ পেনাল কোড ১৮৬০।

৩। বর্ণিত মামলাটি রুজু হওয়ার পর থেকে র‌্যাব-৭, চট্টগ্রাম ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৭, চট্টগ্রাম গত ০৮ মার্চ ২০২৩ ইং তারিখ রাত আনুমানিক ২১৩৫ ঘটিকায় উক্ত মামলার এজাহারনামীয় প্রধান আসামী নুরুল আমিন (৫০), পিতা- আতর আলী, সাং-খয়রাতিপাড়া, থানা- চকরিয়া, জেলা-কক্সবাজার’কে চকরিয়া থানাধীন বরইতলী এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে প্রাথমিক জিজ্ঞসাবাদে গ্রেফতারকৃত আসামী সন্ত্রসী নুরুল আমিন বর্ণিত মামলার ঘটনায় জড়িত এজাহার নামীয় গ্রেফতারী পরোয়ানা ভুক্ত পলাতক আসামী বলে স্বীকার করে।

৪। গ্রেফতারকৃত আসামী’কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com