বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র “মিসকেস দায়েরের কারণসমূহ” নিয়ে বিশেষ প্রতিবেদন জেসমিনা খানম “সমাজসেবা থেকে যেতে চান সংসদে” | Manob Somoy পরিচ্ছন্ন মন নিয়ে কাজ করলেই ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে-হাফিজুর রহমান | m a n o b s o m o y সিএমপির ডিবি (বন্দর) বিভাগের অভিযানে ০১ (এক)টি কাভার্ডভ্যান ও ৮৫ বান্ডেল অর্থাৎ ১৫৩০ (এক হাজার পাঁচশত ত্রিশ) কেজি সুতি ও পলিয়েস্টার মিশ্রিত রোল কাপড় উদ্ধারসহ চোর চক্রের ০১ (এক) সদস্য গ্রেফতার পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা আয়োজনের প্রস্তুতি সভা | m a n o b s o m o y চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y

চট্টগ্রামস্থ বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রাম এর বার্ষিক বনভোজন ও কৃতি পেশাজীবী সংবর্ধনা অনুষ্ঠান ২০২৩ সম্পন্ন :

  • আপডেট টাইম : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩, ৬.৪৮ এএম
  • ৩৫৭ বার পঠিত

মানব সময় ডেস্ক :

চট্টগ্রামস্থ বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রাম এর আয়োজনে বার্ষিক বনভোজন ও কৃতি পেশাজীবী সংবর্ধনা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার চট্টগ্রাম মিরসরাই এর আরশিনগর ফিউচার পার্কে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মহাসচিব লিয়াকত আলী হাওলাদার এবং মো : জসিম উদ্দিন এর যৌথ সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান, চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোঃ এ কে ফজলুল হক, চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, হাফিজ জুট মিল লিমিটেডের জিএম মোঃ জসিম উদ্দিন, প্রেস্টিজ কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম মমিন, মোটর এজেন্সি স্বত্বাধিকারী লায়ন আবুল কাশেম এমজেএফ, লাবনী এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী আলহাজ্ব আতিকুল্লাহ বাহার, আলম ব্যাটারি হাউস এর স্বত্বাধিকারী শাহ আলম খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানে সহযোগিতা সম্মাননায় ছিলেন, কনকা গ্রুপের পরিচালক আব্দুল মান্নান মজুমদার, ফুলকলি অটোমোবাইলস এর সত্তাধিকারী মোঃ জহির উদ্দিন, জুমাইরা অটোমোবাইলস এর স্বত্বাধিকারী মোহাম্মদ সাইফ উদ্দিন, ওয়েলকাম মক্কা ট্রাভেলস এন্ড ট্যুর স এর চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম মমিন, এম এইচ আর কর্পোরেশন এর স্বত্বাধিকারী মোঃ মোয়াজ্জেম হোসেন, সৈয়দ এক্সপ্রেস এর স্বত্বাধিকারী সৈয়দ মাইনুল ইসলাম মঈন, প্রাইম লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান, নেক্স জেন ফার্নিচার এর চেয়ারম্যান আব্দুল কাদের মজুমদার, এল এইচ ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী মোহাম্মদ লিয়াকত আলী হাওলাদার, এমএসটি মেরিন ইন্টারপ্রাইজ লিমিটেড এর পরিচালক অমল চন্দ্র দাস, গ্লোবাল ইমপেক্স এর ব্যবস্থাপনা পরিচালক অনিক ফারুক, এন কে এইচ ইন্টারন্যাশনাল লিমিটেড এর চেয়ারম্যান মোঃ আব্দুল হালিম, নুপুর ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোঃ আশরাফ আলী, এসএসএলআর লজিস্টিক এর স্বত্বাধিকারী আলহাজ্ব আতিকুল্লাহ বাহার।
এতে আরও উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানের আহবায়ক কমিটির প্রধান এম জহিরুল আলম, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা: বেলাল মৃধা, অর্থ সম্পাদক মো এসকেন্দার, প্রচার সম্পাদক ক্যাপ্টেন দেলোয়ার হোসেন, মনিরুল ইসলাম, ব্যবস্থাপনা কমিটির অন্যতম সায়েদ মাইনুল ইসলাম (মইন) সহ অন্যান্য কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আগত অতিথিরা একটি কথাই বলেন দীর্ঘদিন থেকে বিভিন্ন কারণে অবহেলায় পড়ে থাকা বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রাম এখন নতুন করে প্রাণ ফিরে পাবে এবং সকলে মিলে একসাথে সমিতিকে অনেক দূরে নিয়ে যাবে বলে প্রতিজ্ঞাবদ্ধ হন, এ সময় সমিতির প্রয়াত যারা ছিলেন তাদেরকেও মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়,দিনব্যাপী এ অনুষ্ঠানে বিভিন্ন খেলাধুল পুরস্কার বিতরণী, দুপুরের খাবার এবং রাতের খাবারের মধ্য দিয়ে শেষ হয় বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রাম এর বিশাল এ আয়োজন ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com