শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

ফুটপাতে থাকা পুলিশ বক্স ভেঙে দিল দক্ষিণ সিটি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩, ৩.১৭ এএম
  • ৩৫৫ বার পঠিত
রাজধানীর চানখাঁরপুল মোড়ে ফুটপাতে তৈরি করা একটি পুলিশ বক্স ভেঙে দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে অভিযান চালিয়ে পুলিশ বক্সটি ভেঙে দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সম্পত্তি কর্মকর্তা মো. মনিরুজ্জামান। এ প্রসঙ্গে তিনি বলেন, রাস্তা সম্প্রসারণে মেয়রের নির্দেশনার আলোকে চানখাঁরপুল এলাকায় ডিএমপির সহযোগিতায় একটি পুলিশ বক্স অপসারণ করা হয়েছে।

এদিকে দক্ষিণ সিটির জনসংযোগ শাখা থেকে আরও জানানো হয়, রাজধানীর ফনিক্স রোড প্রশস্ত করতে ঢাকা দক্ষিণ সিটির গৃহীত উদ্যোগে স্ব-প্রণোদিতভাবে সহযোগিতা করেছে সরকারি কর্মচারী হাসপাতাল কর্তৃপক্ষ। রাস্তা সম্প্রসারণে করপোরেশনের উদ্যোগের প্রতি সম্মতি প্রকাশ করে বঙ্গবাজার মোড়সংলগ্ন হাসপাতালটির সীমানাপ্রাচীর কর্তৃপক্ষ নিজেরাই ভেঙে দিচ্ছেন।

সেগুনবাগিচায় উচ্ছেদকালে রাস্তা দখল করে গড়ে তোলা একটি দোকানের স্বত্বাধিকারীর বিরুদ্ধে মামলা করে ও দেড় হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় বারবার সতর্ক করা সত্ত্বেও ফুটপাত দখল করে দোকান গড়ে তোলায় জনৈক মোহাম্মদ সোহাগ নামের এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com