মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পরিচ্ছন্ন মন নিয়ে কাজ করলেই ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে-হাফিজুর রহমান | m a n o b s o m o y সিএমপির ডিবি (বন্দর) বিভাগের অভিযানে ০১ (এক)টি কাভার্ডভ্যান ও ৮৫ বান্ডেল অর্থাৎ ১৫৩০ (এক হাজার পাঁচশত ত্রিশ) কেজি সুতি ও পলিয়েস্টার মিশ্রিত রোল কাপড় উদ্ধারসহ চোর চক্রের ০১ (এক) সদস্য গ্রেফতার পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা আয়োজনের প্রস্তুতি সভা | m a n o b s o m o y চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী ১৮ টি মামলার আসামি গিট্টু জাহাঙ্গীর বিদেশি রিভলবার সহ র‍্যাবের হাতে আটক

  • আপডেট টাইম : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২, ৬.০১ পিএম
  • ৩০৮ বার পঠিত

ডেস্ক নিউজ :

১। “বাংলাদেশ আমার অহংকার” এই ¯স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

২। এরই ধারাবাহিকতায় গত ২৪ ডিসেম্বর ২০২২খ্রিঃ তারিখ আনুমানিক ১৯০৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন ছিন্নমূল জঙ্গল ছলিমপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ০১ টি বিদেশী পিস্তল,০১টি দেশীয় প্রযুক্তিতে তৈরী এসবিবিএল এবং ০৪ টি কার্তুজ উদ্ধারসহ একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ জাহাঙ্গীর আলম @ গিট্টু জাহাঙ্গীর (৪০), পিতাঃ মৃত জনাব আলী, সাং- নোয়াপাড়া, থানাঃ হাজীগঞ্জ, জেলাঃ চাঁদপুর এবং বর্তমানে ছিন্নমূল জঙ্গল সলিমপুর, ০৬ নং সমাজ, থানা- সীতাকুণ্ড, জেলা – চট্টগ্রাম বলে জানা যায়।

৩। উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনা করে ধৃত আসামি গিট্টু জাহাঙ্গীরের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় অবৈধ অস্ত্র, হত্যা, ডাকাতি এবং মারামারিসহ সর্বমোট ১৮টি মামলা পাওয়া যায়৷

৪৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অবৈধ অস্ত্রটি দিয়ে সে দীর্ঘদিন যাবৎ ছিন্নমূল জঙ্গল ছলিমপুর এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাসহ হত্যা, ডাকাতি এবং মারামারিসহ বিভিন্ন অবৈধ কাজে ব্যবহার করত।

৫। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com