বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র “মিসকেস দায়েরের কারণসমূহ” নিয়ে বিশেষ প্রতিবেদন জেসমিনা খানম “সমাজসেবা থেকে যেতে চান সংসদে” | Manob Somoy পরিচ্ছন্ন মন নিয়ে কাজ করলেই ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে-হাফিজুর রহমান | m a n o b s o m o y সিএমপির ডিবি (বন্দর) বিভাগের অভিযানে ০১ (এক)টি কাভার্ডভ্যান ও ৮৫ বান্ডেল অর্থাৎ ১৫৩০ (এক হাজার পাঁচশত ত্রিশ) কেজি সুতি ও পলিয়েস্টার মিশ্রিত রোল কাপড় উদ্ধারসহ চোর চক্রের ০১ (এক) সদস্য গ্রেফতার পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা আয়োজনের প্রস্তুতি সভা | m a n o b s o m o y চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y

চরফ্যাশনে যুবলীগের ৫০ বছর পুর্তিতে যুব সমাবেশ অনুষ্ঠিত // manob somoy

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২, ৪.২৪ পিএম
  • ২৯৭ বার পঠিত

 

এম সফিকুল ইসলাম, চরফ‍্যাশন প্রতিনিধি : আজ ৬ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেল ৩ টায় চরফ্যাশন ট্যাফনাল ব্যারেট মাধ্যমিক বিদ্যালয় ( টি,বি) মাঠে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণ জয়ন্তীতে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন – মনপুরা আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগন্জ-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মমতাজ বেগম, চরফ্যাশন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন্দ ও চরফ্যাশন পৌরসভার মেয়র এইচ এম মোরশেদ প্রমুখ। সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সাবেক অধ্যক্ষ কায়সার আহমেদ দুলাল, চরফ্যাশন পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি আবুল হাসেম মহাজন।

যুব সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা আওয়ামী যুবলীগের সফল সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সাইয়েদুর রহমান স্বপন, শশিভূষণ থানা যুবলীগের আহবায়ক মোঃ ফারুক হোসেন জুয়েল, দক্ষিণ আইচা যুবলীগের আহবায়ক মোঃ আক্তার হোসেন বাবুল ও মনপুরা যুবলীগের নেতা মোঃ জাকির হোসেন।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল এমরানের পরিচালনায় সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী যুবলীগের সফল সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সাইয়েদুর রহমান স্বপন।

 

এদিকে যুব সমাবেশ শুরুর আগেই বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন যুবলীগ নেতা- কর্মীরা। নিধারিত সময়ের আগেই মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com