শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিফতাহুল জান্নাত ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে একটি বড় অপারেশনের জন্য মোসাম্মাৎ অনুপা বেগম নামে একজন রোগীকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হলো: জাতীয় পাবলিক পরীক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার ব্যবধান বাড়ছে: কারণ খুঁজে শিক্ষা প্রশাসনকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে –এম. নজরুল ইসলাম খান সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রামের কৃতি সন্তান আনোয়ার হোসেন

  • আপডেট টাইম : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২, ১১.১৩ এএম
  • ৩০৯ বার পঠিত

 

ডেস্ক নিউজ :

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে সহ-সম্পাদক হিসাবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম আইন কলজের জনপ্রিয় ছাত্রনেতা মোহাম্মদ আনোয়ার হোসেন। সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে আনোয়ার কে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা দেশরত্ন শেখ হাসিনার রুপকল্প ২০৪১ এবং চতুর্থ শিল্পবিপ্লব বাস্তবায়নে আপনার সপ্রতিভ পদচারণা প্রশংসনীয়। আপনাকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক পদে মনোনীত করা হলো। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে, দেশগড়ার প্রত্যয়ে বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা’র আদর্শিক ভ্যানগার্ড হিসেবে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ বিনির্মাণে আপনার সর্বাত্মক অংশগ্রহণ বাংলাদেশ ছাত্রলীগের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।
চট্টগ্রামের ফটিকছড়ির সন্তান মোহাম্মদ আনোয়ার হোসেন। চট্টগ্রাম আইন কলেজের শিক্ষার্থী।
বর্তমানে চট্টগ্রাম নগরীর মুরাদপুরস্ত হিলিভিউ আবাসিকের বাসিন্দা।
দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগ ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ কে সুসংগঠিত করতে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে দায়িত্ব পালন করে আসছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com