মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

বৈদ্যুতিক শক সার্কিটে স্কুলে আগুন ,আহত ২০ ভোলার চরফ্যাশন সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ে ||

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ৫.২৩ এএম
  • ৩৩৯ বার পঠিত

 

 

এম সফিকুল ইসলাম :ভোলার চরফ্যাশন সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের ২৩ নভেম্বর বুধবার দুপুর ১২টায় বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুন লেগে শিশুদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডে হতাহতের ভয়ে তাড়াহুড়ো করে দোতালা থেকে নামতে গিয়ে ২০ শিক্ষার্থী আহত হয়েছে।

জানা গেছে সকাল ৯টা ৩০মিঃ-১২টা পর্যন্ত কোলমতি শিশুদের অভিভাবকরা স্কুলের ক্লাশ শেয়ে ছুটির অপেক্ষা করছিল।নিয়মানুযায়ী প্রতিটি কক্ষে ভিতরে দরজা আটকে শিশুদের ক্লাশ নেয়া হচ্ছিল।হঠাৎ ১২টার দিকে স্কুলের সিঁড়ির পাশে বিদ্যুত বোর্ডে বৈদ্যতিক সট সার্কিটে আগুন লেগে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অভিভাবকরা দরজা ভেঙ্গে সন্তানদের বাঁচাতে ঝাপিয়ে পড়ে। নীচতলায় সিড়িতে আগুনের ভয়ে দোতালায় গ্রীল ভেঙ্গে অভিভাবক ও স্কুলের শিক্ষক-কর্মচারীরা উপর থেকে শিশুদের নীচে নামাতে গিয়ে অন্তত ২০ শিশু আহত হয়েছে।আহতদের তাৎক্ষনিক নাম পাওয়া যায়নি।

চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান, পৌর মেয়র মোঃ মোরশেদ, সহকারি কমিশনার(ভূমি) মোঃ আবদুল মতিন খান ও পৌর কাউন্সিলর আকতারুল আলম সামু ছুটে আসেন।
এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা স্কুলের দোতালায় আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধার করে নীচে নামিয়ে আনে।

স্কুলে আগুন লাগার খবর পেয়ে অনেক অভিভাবরা বাড়ি থেকে দৌড়ে ছুটে এসেছে প্রিয় সন্তানের খোঁজে।

স্কুলের প্রধান শিক্ষক মোঃ নিজাম উদ্দিন বলেন, শক সাকিটে আগুন লাগার পরে পাশে শিশু পার্কে কর্মরত স্থানীয় কয়েকজন ইলেক্টিক কর্মি খবর পেয়ে বিদ্যুত বোর্ডের তারের সকল সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার পরে আগুন নিয়ন্ত্রণে আসে।ফলে বড় দূর্ঘটনার থেকে রক্ষা পেল স্কুলের কোমলমতি ১২শ শিশু শিক্ষার্থীরা।
আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে অভিভাবকরা বাড়ি নিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com