শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিফতাহুল জান্নাত ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে একটি বড় অপারেশনের জন্য মোসাম্মাৎ অনুপা বেগম নামে একজন রোগীকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হলো: জাতীয় পাবলিক পরীক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার ব্যবধান বাড়ছে: কারণ খুঁজে শিক্ষা প্রশাসনকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে –এম. নজরুল ইসলাম খান সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা

নিরাপদের পক্ষ থেকে অস্বচ্ছল এক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

  • আপডেট টাইম : সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ৭.১৭ এএম
  • ৩৪৭ বার পঠিত

ডেস্ক নিউজ :

পিরোজপুরের মঠবাড়িয়ায় নিরাপদ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে বেতমোর উলুবাড়িয়া ৯নং ওয়ার্ডের বাসিন্দা দৃষ্টিপ্রতিবন্ধী ইয়াছিন হাওলাদারকে আর্থিক সহায়তা করা হয়। ইয়াসিনের দুই কন্যা সন্তান তারাও দৃষ্টি প্রতিবন্ধী। দৃষ্টিপ্রতিবন্ধী অস্বচ্ছল এই পরিবারকে নিরাপদ সংগঠনের পক্ষ থেকে সাধ্যমত আর্থিক সহায়তা করা হয়। ২০/১১/২০২২ তারিখ রবিবার বেতমোর উলুবাড়িয়া ৯নং ওয়ার্ডের সাইক্লোন সেল্টার প্রঙ্গনে আর্থিক সহায়তা হস্তান্তর করেন সংগঠনের চেয়ারম্যান কামরুল হাসান লিটন। উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা শাখার সভপতি ইসমাইল হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক বিদ্যুৎ সাওজাল, সাংগঠনিক সম্পাদক শাহআলম শিকদারসহ নেতৃবৃন্দ।

আরো উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম বেপারী, বীরমুক্তিযোদ্ধা আমীর হোসেন আকন, জানখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক মোঃ ওমর ফারুক, ৮১নং সরকারি প্রার্থমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সুধীবৃন্দ।

চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক শাহজালাল হাওলাদার তার মুঠোফোনে জানান, নিরাপদ সংগঠন চট্টগ্রাম মহানগর শাখা সংগঠনের সার্বিক উন্নতিতে ঐক্যবদ্ধভাবে কাজ করে চলছে। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সফল করতে আমরা বদ্ধপরিকর। নিরাপদ সংগঠনের জন্য সবাই দোয়া করবেন। মানবিক কার্যক্রমে সংগঠন এগিয়ে চলুক মানুষের কল্যাণে।

উল্লেখ্য, নিরাপদ সংগঠন দীর্ঘবছর যাবৎ মানুষের কল্যাণে কাজ করে চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com