রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়িতে ৩৬১২ জন আনসার ও ভিডিপির সদস্য পেলো ঈদ উপহার সামগ্রী সিমেন্ট ক্রসিং -মোহাম্মদ আলী শাহ রোড এলাকায় মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন: ৭ দিনের আল্টিমেটাম শিশুদের সুস্থ বিকাশে প্রয়োজন সাংস্কৃতিক চর্চাঃ চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি হিসেবে নিযুক্ত হয়েছেন প্রকৌশলী সেলিম জানে আলম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো চসিক ৩৯ নং ওয়ার্ড এর অন্তর্গত ঐতিহ্যবাহী সিডিএ বালুর মাঠ গরুর বাজার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সিনিয়র নেতৃবৃন্দ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) রাজস্ব আদায়ে গতি আনতে কঠোর নির্দেশনা দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন আমি বিচার চাই না,কারণ আপনারা বিচার করতে পারবেন না। আমার। আপনাদের বিচারের কোনো উদাহরণ নেই। এটা বড়জোর ১৫ দিন চলবে, আবার কোনো ঘটনা ঘটবে। এরপর এটা ধামাচাপা পড়ে যাবে। আবদুল হান্নান মোল্লা নি/হত শিশু রামিসার বাবা চট্টগ্রাম মহানগর পুলিশকে সড়কে মৃত্যু প্রতিরোধে গতিসীমা নির্দেশিকা বাস্তবায়নে প্রশিক্ষণ প্রদান ভোলা সমিতি ঢাকার পৃষ্ঠপোষক সদস্য জনাব জহির রায়হান উত্তরা লিবার্টি ক্লাব লিমিটেডে এর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ভোলা সমিতি ঢাকার অভিনন্দন ও শুভেচ্ছা ১৮মে মেহের আফজল স্কুল মাঠ MLN আন্ত:ফুটবল টুর্ণামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ৩৮ নং ওয়ার্ড সাবেক সভাপতি মো: আযম উদ্দিন

অনলাইনে অর্ডার পেয়ে বাসায় গিয়ে ধর্ষণের শিকার নারী // Manobsomoy

  • আপডেট টাইম : বুধবার, ১২ অক্টোবর, ২০২২, ৩.৪২ পিএম
  • ৩৪৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

অনলাইনে অর্ডার পেয়ে বাসায় গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক বিউটিশিয়ান নারী (২৫) মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে রাজধানীর ধানমন্ডির ২৮ নম্বর রোডে এ ঘটনা ঘটে। ওই নারী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। জড়িতদের আটকে অভিযান চলাচ্ছে পুলিশ।

ধর্ষণের শিকার নারীর বড় ভাই গণমাধ্যমকে জানান, ফেসবুকে অর্ডার পেলে বাসায় গিয়ে মেয়েদের বিউটি পার্লারের কাজ করে আমার বোন। মঙ্গলবার রাতে এক নারীর অর্ডার পেয়ে সাভার থেকে ধানমন্ডির ২৮ নম্বর রোডের বয়েজ স্কুলের কাছ যায় সে। সেখানে ওই নারী একজন পুরুষকে দিয়ে আমার বোনকে রিসিভ করান। পর বাসায় নিয়ে টাকার বিনিময়ে তিনজন পুরুষের কাছে আমার বোনকে দিয়ে দেয় ওই নারী।

তিনি বলেন, ওই ব্যক্তিরা আমার বোনকে মারধর করে জোর করে ধর্ষণ করে। পরে মোবাইল রেখে তাকে বাসা থেকে বের করে দেয়। আমার বোন সেখান থেকে রিকশা নিয়ে গাবতলী পর্যন্ত আসে। সেখানে তার স্বামীকে ফোন দিলে তিনি গাবতলী থেকে বোনকে নিয়ে সাভারে যায়।

এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম হোসেন গণমাধ্যমকে বলেন, এটা নিয়ে কাজ করছি। মেয়েটি অসুস্থ থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না। সে একটু সুস্থ হোক। আমরা আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেব। ঘটনায় জড়িতদের আটকে কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com