বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিফতাহুল জান্নাত ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে একটি বড় অপারেশনের জন্য মোসাম্মাৎ অনুপা বেগম নামে একজন রোগীকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হলো: জাতীয় পাবলিক পরীক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার ব্যবধান বাড়ছে: কারণ খুঁজে শিক্ষা প্রশাসনকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে –এম. নজরুল ইসলাম খান সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা

চট্টগ্রামে মার্কস অ্যাক্টিভ স্কুল দাবা প্রতিযোগিতা জোন-২ এর উদ্বোধন | manob somoy

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ১.৫৭ পিএম
  • ৩২৯ বার পঠিত

মুঃবাবুল হোসেন বাবলা :

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মার্কস অ্যাক্টিভ স্কুল দাবা প্রতিযোগিতা-২০২২ (জোন-২) আজ( ২০সেপ্টেম্বর), মঙ্গলবার সকালে সিজেকেএস জিমন্যাশিয়াম হলে উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি থেকে ২দিনব্যাপি প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা রেঞ্জ পুলিশের ডিআইজ মোঃ আনোয়ার হোসেন ।বিশেষ অতিথি ছিলেন দাবা ফেডারেশনের সা: সম্পাদক ও ফিদে জোন ৩.২ এর সভাপতি আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দিন শামীম।

চট্টগ্রামের পুলিশ সুপার ও সিজেকেএস এর সহ-সভাপতি এস এম শফিউল্লাহর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লব

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিজেকেএস দাবা কমিটির সম্পাদক তনিমা পারভীন, যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম সাচ্চু, সৈয়দ আব্দুল আহাদ, ফিদে মাস্টার আবদুল মালেক, এস এম তারেক ,মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ। জোন-২ এর খেলার সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন মহিলা ফিদে মাস্টার মিসেস তনিমা পারভীন।
উল্লেখ্য, উক্ত প্রতিযোগিতায় চট্টগ্রামের ৮১টি স্কুলের সাড়ে ৪ শতাধিক দাবাড়ু– অংশগ্রহণ করছেন।
প্রতিযোগিতার ৭ রাউন্ড খেলা শেষে কাল বুধবার বিকেলে পুরস্কার বিতরণ করা হবে বলে সমন্বয়কারী মহিলা ফিদে মাস্টার মিসেস তনিমা পারভীন সংবাদ মাধ্যম কে তথ্যদেন।

জেলা-মহানগর থেকে বিজয়ী ৪টি স্কুল বিভাগীয় ও জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com