বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিফতাহুল জান্নাত ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে একটি বড় অপারেশনের জন্য মোসাম্মাৎ অনুপা বেগম নামে একজন রোগীকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হলো: জাতীয় পাবলিক পরীক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার ব্যবধান বাড়ছে: কারণ খুঁজে শিক্ষা প্রশাসনকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে –এম. নজরুল ইসলাম খান সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা

মায়ের মৃত্যুর সংবাদ শুনতেই অজ্ঞান হয়ে পড়েন এসএসসি পরীক্ষার্থী সুমাইয়া আকতার

  • আপডেট টাইম : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ১.৩৭ পিএম
  • ৩২৬ বার পঠিত

 

মুক্তা চৌধুরী : নিজস্ব প্রতিনিধি ||

মায়ের মৃত্যুর সংবাদ শুনতেই অজ্ঞান হয়ে পড়েন এসএসসি পরীক্ষার্থী সুমাইয়া আকতার। খাগড়াছড়ির পানছড়ি উপজেলার এই শিক্ষার্থী পরে মায়ের লাশ ঘরে রেখেই পরীক্ষার টেবিলে বসেছেন।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সুমাইয়ার মা ফাতেমা বেগমের মৃত্যু হয়। তাদের বাড়ি পানছড়ির সাওতালপাড়ায়।

পরে পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনচারুল করিম ওই বাড়িতে যান। এ সময় তিনি সুমাইয়াকে সকাল ১১টায় শুরু হওয়া এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য সাহস যোগান এবং নিজেই গাড়ি চালিয়ে তাকে পরীক্ষাকেন্দ্রে নিয়ে যান।

ওসি আনচারুল করিম বলেন, এলাকার লোকজন থেকে খবর পেলাম একজন এসএসসি পরীক্ষার্থীর মা আজ সকালে মারা গেছেন। শুনেই আমি ওই বাড়িতে যাই। ওই বাড়ির লোকজনের সহায়তায় শোকাভিভূত সুমাইয়াকে আমি খুঁজে বের করি। তাকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য মোটিভেট করার চেষ্টা করি। পরীক্ষা দিতে সুমাইয়া রাজি হলে তাকে আমি কেন্দ্রে নিয়ে যাই। কেন্দ্রে নেওয়ার আগে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে স্যালাইন পুশ করেন।

ওসি আনচারুল আরো বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা যেকোনো সংকটে মানুষের পাশে থাকতে প্রতিজ্ঞাবদ্ধ।
প্রকাশিত শনিবার ১৭ সেপ্টেম্বর ২০২২

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com