বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিফতাহুল জান্নাত ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে একটি বড় অপারেশনের জন্য মোসাম্মাৎ অনুপা বেগম নামে একজন রোগীকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হলো: জাতীয় পাবলিক পরীক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার ব্যবধান বাড়ছে: কারণ খুঁজে শিক্ষা প্রশাসনকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে –এম. নজরুল ইসলাম খান সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা

ঝালকাঠি ১’কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা ভোগান্তিতে কয়েক হাজার মানুষ

  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২, ২.৫৪ পিএম
  • ৩৬৪ বার পঠিত

 

তপু মাঝি :

ঝালকাঠি সদর উপজেলাধীন ৪ নং কেওরা ইউনিয়নের ৯ নং পাকমহর ওয়ার্ডের পাকমহর মহিলা মাদ্রাসা থেকে খেয়াঘাট পর্যন্ত ১ কিলোমিটার রাস্তায় প্রতিদিনই সাধারণ মানুষ স্কুল,কলেজ, মাদ্রাসার ছাত্রছাত্রীদের কোন না কোন ভাবে বিপদগ্রস্ত হচ্ছে। যেমন কোন পরিবারের বউ এর সন্তান সম্ভাবনা সহ অনেক রুগীদের হাসপাতালে চিকিৎসার জন্য যেতে সমস্যায় পরতে হয় স্কুল কলেজ মাদ্রাসায় যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হতে হয় এই রাস্তাটির জন্য। বর্ষাকাল সহ শুকনার দিনেও কারণ বিভিন্ন যায়গায় গর্ত সহ ভেঙ্গে যাওয়ার রাস্তা দিয়ে হেটে যাওয়া ঝুঁকিপূর্ণ। এখন বৈরী আবহাওয়ার জন্য মানুষ হেটেও যাওয়া যায় না। বর্তমানে এই রাস্তাটি দিয়ে চলার করে ভোগান্তিতে পড়েছে নানান পেশার মানুষ।

রাস্তাটির লক্ষ লক্ষ টাকার ইট নদী গর্ভে বিলিন হয়ে গেল দেখার কেউ নাই, সরকারের টাকার ইট সব নদীতে। সাধারণ মানুষের দীর্ঘশ্বাস এতো টাকার ইট গুলো নদীতে চলে গেল জনপ্রতিনিধি এবং এলাকার সরকার দলীয় কর্মীদের কোন দ্বায়-দায়িত্ব নাই???

এদিকে খায়েরহাট শেরে বাংলা ফজলুল হক স্কুল এন্ড কলেজের ছাএ অন্য দিকে সিরযুগ আজিমুননেছা গার্লস স্কুল এন্ড কলেজের ছাত্রী,সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী পাকমহর মহিলা মাদ্রাসার ছাত্রী ও পাকমহর পাকমহর নূরানী মাদ্রাসার ছাত্র ছাত্রীদের পরতে হচ্ছে মহা বিপদ ও ভোগান্তিতে!এবং সময় বেধে থাকায় বিভিন্ন ছাএ ছাএীদের সময়মত ঙ্কুলে যেতে পারছে না।

সরেজমিনে গিয়ে জানা যায়- পাকমহর গ্রামের সাথে দুটি সাপ্তাহিক বাজার আছে একটি প্রতি শনিবার অন্যটি প্রতি মঙ্গলবার, যুবলীগ কর্মী শামীম হাওলাদার,আরিফ আকন, যুবলীগ নেতা এস এম রানা খান সহ একাধিক পথচারী ও এলাকাবাসী অনেকেই বলেন,আমাদের প্রতিদিন ২/৩’বার কর্মের তাগিদে শেখেরহাট বাজারে যেতে হয়।এ ১কিলোমিটার রাস্তায় চলতে গিয়ে জীবন অতিষ্ট হয়ে পড়ে। সরকারের এতো উন্নয়ন চারিদিকে, কিন্তু শুধু এ রাস্তাটিতে বর্তমান সরকারের সময় কোন প্রকার উন্নয়ন হয়নি।

তাই অবিলম্বে অএ এলাকার সর্বস্তরের সাধারণ জনগণের একটাই দাবি এই ১’কিলোমিটার রাস্তা সাধারণ মানুষ চলাচলের উপযোগীতে পরিণত করার,জনপ্রতিনিধি সহ সমাজের নেতৃত্বে থাকা ব্যক্তিবর্গের কাছে সাধারণ জনগণের চাওয়া পাওয়া ও অনেক স্বপ্নের রাস্তাটি চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছে।

৪নং কেওরা ইউনিয়নের চেয়ারম্যান ঝালকাঠি সদর নিবার্হী কর্মকর্তার দৃষ্টি দেওয়ার অনুরোধ যানান ভুক্তভোগীরা। যাতে ভবিষ্যতে সকল সমস্যা থেকে মুক্তি পেতে পারে। এবং এই রাস্তাটির জন্য বহুবার একাধিক বার নিউজ করেও কোন সারা পাওয়া যায়নি। তাই যাতে সমস্যা সমাধানের জন্য উপজেলা সহ স্হানীয় জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহবান যানায় সাধারণ জনগণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com