বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয় পাবলিক পরীক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার ব্যবধান বাড়ছে: কারণ খুঁজে শিক্ষা প্রশাসনকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে –এম. নজরুল ইসলাম খান সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।*

নিরাপদ সংগঠনের পক্ষ থেকে কোরআন মাজীদ বিতরণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২, ১২.৫৪ পিএম
  • ৩৪৫ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার পিরোজপুর : পিরোজপুরের মঠবাড়িয়ায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদের পক্ষ থেকে বিভিন্ন এতিমখানা, হেফজখানা ও মাদ্রাসায় কোরআন মাজীদ বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে শহরের কে এম লতীফ সুপার মার্কেটের ক্যাফে আড্ডা নামে চাইনিজ রেস্তোরাঁয় নিরাপদ সংগঠনের মঠবাড়িয়া উপজেলা শাখার সভাপতি ইসমাইল হোসেন হাওলাদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক শাহ্ আলম শিকদারের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ বন্দর জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা শাহ্ জালাল। বক্তারা মানব সেবায় ইহকাল পরকালের উপকারিতা সম্পর্কে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মঠবাড়িয়ার বিভিন্ন ইউনিয়নের মাদ্রাসার শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সুধীজন।

সংগঠনের প্রেসিডিয়াম সদস্য দক্ষিন আফ্রিকা প্রবাসী হাসিব খান মুঠোফোনে জানান, অরাজনৈতিক সংগঠন নিরাপদ মানুষের সেবার নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান। প্রবাসে অবস্থানরত মঠবাড়িয়ার তরুণ-যুব সমাজের উদ্যোগে সমাজ সেবায়, নিরাপদ সংগঠনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি করা হয়। এবারের কর্মসূচি ছিলো মঠবাড়িয়ার বিভিন্ন এতিমখানা, হেফজখানা, হাফিজি মাদ্রাসায় কোরআন মাজীদ বিতরণ। অত্র কর্মসূচিতে যারা সময়, শ্রম, মেধা ও আর্থিকভাবে সহযোগিতা করছেন তাদের প্রতি ধন্যবাদ জানাই। সকলের দোয়া ও ভালোবাসায় নিরাপদ সংগঠন আরো সমাজ সেবামূলক কাজ করবে বলে আশারাখি।

উল্লেখ্য, নিরাপদ সংগঠন দীর্ঘ কয়েক বছর ধরে মানব সেবা ও সমাজ সেবায় বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com