বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা :

ভোলায় মাদক নিয়ন্ত্রন, ইভটিজিং, সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গঠন বিষয়ে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২, ১.১৯ পিএম
  • ৩২৩ বার পঠিত

মোঃ মহিউদ্দিন,ভোলা সদর প্রতিনিধিঃ
ভোলার চরসামাইয়া বন্ধুজন মাধ্যমিক বিদ্যালয়ে মাদক নিয়ন্ত্রন, ইভটিজিং, জঙ্গিবাদ, বাল্যবিয়েসহ নানাবিধ সামাজিক অপরাধরোধে এবং সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গঠন বিষয়ে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জনাব মোঃ গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা ও সভাপতি বিদ্যালয় ম্যানেজিং কমিটি এর সভাপতিত্বে চরসামাইয়া বন্ধুজন মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ভোলা।

এসময় প্রধান অতিথির বক্তব্যে সদর সার্কেল বলেন, আজকের শিশুরাই আগামীর কর্ণধার। কোমলমতি শিক্ষার্থীদের আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট অভিভাবকদের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষকদেরকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মানবিক কাজেও এগিয়ে আসতে হবে। অভিভাবক ও শিক্ষকদের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে একটি সুসমন্বয় ই পারে কোমলমতি শিক্ষার্থীদের চলার পথকে বহুলাংশে মসৃণ করতে।সমাজ থেকে বাল্য বিবাহ, মাদক নির্মূল, নারী নির্যাতন, ইভটিজিং, কিশোর অপরাধ/ কিশোর গ্যাং , সাম্প্রদায়িক সহিংষতা নির্মূল করতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন,জনাব মোঃ আরমান হোসেন,পুলিশ পরিদর্শক (তদন্ত),ভোলা সদর মডেল থানা, জনাব ইঞ্জিঃ মোঃ মনির হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর,ভোলা সদর, জনাব মোঃ সাইদুল হাসান সেলিম, সভাপতি, কেন্দ্রীয় শিক্ষক কর্মচারী ফোরাম, বাংলাদেশ, জনাব মোঃ হুমায়ুন কবির, অধ্যক্ষ, আলীনগর স্কুল এন্ড কলেজ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষার্থী বৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com