মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মানবিক কাজেও এগিয়ে আসতে হবে -ওসি মুরাদ

  • আপডেট টাইম : সোমবার, ২৯ আগস্ট, ২০২২, ১০.৫৮ এএম
  • ৩৬৯ বার পঠিত

মোঃ মহিউদ্দিন,ভোলা সদর প্রতিনিধিঃ
মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ, বাল্যবিয়েসহ নানাবিধ সামাজিক অপরাধরোধে ভোলার লালমোহনে হামিম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরে লালমোহন থানার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন থানার অফিসার ইনচার্জ, মাকসুদুর রহমান মুরাদ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ওসি মুরাদ বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ।কোমলমতি শিক্ষার্থীদের আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট অভিভাবকদের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষকদেরকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মানবিক কাজেও এগিয়ে আসতে হবে। অভিভাবক ও শিক্ষকদের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে একটি সুসমন্বয় ই পারে কোমলমতি শিক্ষার্থীদের চলার পথকে বহুলাংশে মসৃণ করতে।সমাজ থেকে বাল্য বিবাহ, মাদক নির্মূল, নারী নির্যাতন, ইভটিজিং, কিশোর গ্যাং অপরাধ, সাম্প্রদায়িক সহিংষতা নির্মূল করতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান ওসি মুরাদ।

এসময় আরও উপস্থিত ছিলেন,লালমোহন প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ রুহুল আমিন,সাধারণ সম্পাদক জসিম জনি,প্রভাষক বিধানচন্দ্র ও মুশফিক দিপুসহ অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com