বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা :

বোরহানউদ্দিনে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে মামলা আটক ১

  • আপডেট টাইম : শনিবার, ২৭ আগস্ট, ২০২২, ৩.০৫ পিএম
  • ৩২৭ বার পঠিত

 

মিলি সিকদারঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে, জমি সংক্রান্ত বিষয় নিয়ে মাতব্বর বাড়ির মোঃ ইউনুস পিতা আবদুল মতলব গংদের সাথে, দশআনি বাড়ির মোঃ আমির হোসেন পিতা আলতাফ গংদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে।
ইউনুস সাংবাদিকদের বলেন, ৫৪০/২০৭ খতিয়ানে মোট জমির পরিমাণ ৪০ শতাংশ, যাহা আমার পৈতৃক সম্পত্তি, আমার এই জমি নিয়ে আমির হোসেন গংদের সাথে বিরোধ নিয়ে মামলা চলমান, কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে আমির হোসেন গংরা জমিতে ঘর উত্তোলন করে, গত ২৫/০৮/২০২২ ইং রোজ বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় আমি ঘর উঠাতে গেলে তারা বাধা দেয়, পরবর্তীতে পুলিশ এসে আমাকে ঘর উঠাতে নিষেধ করলে আমি ঘর নির্মাণ থেকে বিরত থাকি।
এখন শুনি আমির হোসেন গংরা আমাকে হয়রানির উদ্দেশ্য থানায় মামলা করেন, এখানে কোনো মারা মারি হয় নি, কিন্তু তারা মারা মারির ভান করে হসপিটালে ভর্তি হয়ে থানায় মামলা করেন।
নিরপরাধ মনির কে গ্রেফতার করেন।

এ বিষয়ে আমির হোসেনের ছেলে রাকিবুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ জমি আমাদের, আমাদের কাছে সমস্ত কাগজপত্র দলিলাদি রয়েছে, ইউনুছ গংরা জোর করে জমি দখল করতে যান,তখন আমরা আমাদের চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার কে বিষয় টি জানাই, চেয়ারম্যান আমাদের জমি সংক্রান্ত বিষয়টি সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা করতেছেন সালিশ চলা অবস্থায় ইউনুছ গংরা জনবল নিয়ে বিরোধ জমিতে ঘর উঠাতে গেলে আমরা তখন চেয়ারম্যান মহোদয় কে জানাই। চেয়ারম্যান মহোদয় চৌকিদারের মাধ্যমে ঘর উত্তোলন করতে নিষেধ করেন, পরবর্তীতে আমার মা ও আমার ভাইয়ের স্ত্রী আরজু বিবির উপর তারা চওড়া হয় ইউনূসসহ তার লোকজন আমার মা ও ভাবির উপর হামলা করে, আমার ভাইয়ের স্ত্রী আরজু বিবি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন
এ বিষয়ে বড়মানিকা ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের মেম্বার জাকির মাতাব্বরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাদের এই ঝামেলা অনেক আগের, আমি কয়েকবার সালিশ করেছি, কাগজ পএ বিবেচনা করে দেখা যাচ্ছে, ইউনুস জমি পায় কিন্তু আমির হোসেন এটা মানতে না রাজ।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন ফকিরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এক পক্ষ মামলা দিয়েছে, একজন গ্রেফতার হয়েছে, নিরেপক্ষ তদন্ত করে যদি মনে হয় মামলা মিথ্যা তাহলে মামলা বাদ হয়ে যাবে আসামি খালাস পাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com