বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা :

চরফ‍্যাশন নার্সের বাসায় অবৈধ এমআর ডিএন্ডসি ও ডেলিভারি করার অভিযোগ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২, ১২.২৫ পিএম
  • ৪০০ বার পঠিত

এম সফিকুল ইসলাম,চরফ‍্যাশন :

 

চরফ‍্যাশন হাসপাতালে কর্মরত জুলিয়া নামক নার্স’র বাসায় অবৈধ এমআর ডিএন্ডসি করে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন বসাক সত‍্যতা স্বীকার করে বলেন আমিও শুনেছি।

অভিযোগ সুত্রে জানা গেছে অনাকাঙ্ক্ষিত গর্ভপাতের জন‍্য জুলিয়া তার হাসপাতালের দেয়া বাসা নিরাপদ হিসেবে বেছে নিয়ে ভুক্তভোগীর কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে এ কাজ করে থাকেন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক সুত্র এ তথ‍্য নিশ্চিত করেছেন। এছাড়া হাসপাতালে ডিএন্ডসি চিকিৎসা নিতে যাওয়া রোগীদের ফুসলিয়ে লোক লজ্জার ভয় দেখিয়ে বাসায় এমআর ও ডিএন্ডসি করান।
হাসপাতালে প্রসুতি কোন রোগী ভর্তি হতে গেলে তার নজরে আসলে তিনি হাসপাতালে ভর্তি না হয়ে তার বাসায় নিরাপদ ডেলিভারির নিশ্চয়তা দিয়ে বাসায় নিয়ে টাকার বিনিময়ে চিকিৎসা দেন।
একটি সুত্র জানান অবৈধ গর্ভপাত আইনি জটিলতার কারনে ভুক্তভোগীরা টাকার বিনিময়ে হলেও জীবনের ঝুঁকি নিয়ে জুলিয়ার বাসায় গর্ভপাত ঘটাচ্ছেন।
নার্স জুলিয়া বর্তমানে চক্ষু বিভাগে কর্মরত থেকে রোগীদের ওষুধ ও চশমা বিতরনে ১ শত করে টাকা নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে নার্স জুলিয়ার সাথে কথা বললে তিনি জানান, আমি ডিএন্ডসির ট্রেনিং এখনও পাইনি এবং আমার যন্ত্রপাতি নাই।
উপজেলা স্বাস্থ‍্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শোভন বসাক বলেন, নার্স জুলিয়ার বিরুদ্ধে আইন বর্হিভূত অভিযোগ শুনে আমি মৌখিক সাবধান করেছি। লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনগত ব‍্যবস্থা নেয়া হবে।

ছবি : নার্স জুলিয়ার বাসায় চিকিৎসাধীন যুবতী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com