মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

বিকিরন ব্লাড ব্যাংক কোতোয়ালি-চকবাজার শাখার উদ্যোগে চট্টগ্রামের এম ই এস স্কুলে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ও আলোচনা সভা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ৪.০৮ পিএম
  • ৪৪৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম :

বিকিরন ব্লাড ব্যাংক শাখা আহ্বায়ক ও অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে এবং আবসার উদ্দিন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জুলফিকার আলী হায়দার চৌধুরী,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিকিরন ব্লাড ব্যাংক চট্টগ্রাম অঞ্চলিক শাখার সভাপতি ,বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী মোঃ নুরনবী শাওন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তানজুন মোল্লা ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ,”সামাজিক কাজে গুরুত্বপূর্ন ভূমিকা রাখায় আমি বিকিরন ব্লাড ব্যাংককে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।আমার এটা যেনে আরো ভালো লাগছে যে এই স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃত্বে দিচ্ছেন আমার প্রতিষ্ঠানের প্রাক্তন দুজন শিক্ষার্থী ।আমি উপস্থিত বাকী শিক্ষার্থীদের বলবো তোমারা ওদের অনুসরণ করো।ওদের সাথে সময় দিয়ে দেশ ও মানবতার সেবক হওয়ার আহ্বান করবো”।

প্রধান আলোচক তার বক্তব্যে ছাত্রদের নীতি নৈতিকতা সম্পন্ন ছাত্র হিসেবে গড়ে তোলার আহ্বান করেন।এবং ক্যারিয়ার বিষয়ক নানান রকম পরামর্শ প্রদান করেন।

এতে আরো উপস্থিত ছিলেন বিকিরন ব্লাড ব্যাংক চট্টগ্রাম শাখার সদস্য মোঃ জুনায়েদ,মোঃ নাঈম উদ্দিন ,মোঃ ফারদীন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com