বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা :

ভোলার লালমোহনে সংঘবদ্ধ ডাকাত চক্রের ০৬ সদস্য গ্রেফতার; ০৯টি দেশীয় অস্ত্র উদ্ধার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ৩.৫৮ পিএম
  • ৩৪১ বার পঠিত

মোঃ মহিউদ্দিন,ভোলা সদর প্রতিনিধিঃ
অফিসার ইনচার্জ, লালমোহন থানা, ভোলার তত্ত্বাবধানে মঙ্গল সিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই(নিঃ) হেলাল উদ্দিন এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম লালমোহন থানাধীন ধলীগৌরনগর ইউনিয়ন হইতে সোমবার (২২ আগস্ট) রাত ০৯:৩০ ঘটিকায় ০৯টি দেশীয় অস্ত্র সহ সংঘবদ্ধ ডাকাত চক্রের ০৬ সদস্যকে গ্রেফতার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় যে, আটককৃত চক্রের সদস্যরা পেশাদার ডাকাত। সোমবার (২২ আগস্ট) রাত ০৯:০০ ঘটিকার সময় ডাকাত চক্রটি পূর্বপরিকল্পিত ভাবে লালমোহন থানাধীন ধলীগৌরনগর ইউনিয়নের বাত্তির খাল এলাকায় ১০/১২ জন ডাকাত একত্রে মিলিত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে স্থানীয় জেলেদের ট্রলারের মাছ, জাল ও অন্যান্য সরঞ্জামাদি ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিল।গোপন সংবাদের ভিত্তিতে রাত ০৯:৩০ ঘটিকায় মঙ্গল সিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম স্থানীয় জেলেদের সহায়তায় ডাকাত চক্রের ০৬ সদস্যকে গ্রেফতার করেন এবং অন্যরা কৌশলে পালিয়ে যায়।

জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত চক্রটি অপরাধের সত্যতা স্বীকার করে ডাকাতির সাথে জড়িত অন্যান্য পলাতকদের আসামিদের বিষয়ে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য প্রদান করে। তাদের দেওয়া তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে জড়িত ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের সনাক্ত করেন। গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, ১। মোঃ শাকিল (১৯),সাং-মাইটালা ৩নং ওয়ার্ড, ২। মোঃ ধলু মিয়া (৩৮),সাং-বিশোর ৮নং ওয়ার্ড, উভয় থানা-হিজলা, ৩। মোঃ সোহাগ (৫৩), সাং-খন্দ ভাসানচর ৯নং ওয়ার্ড, থানা-কাজিরহাট, ৪। মোঃ রাকিব (১৯), ৫। মোঃ রাকিব (২৩), উভয় সাং-শংকরপাশা ৯নং ওয়ার্ড, থানা-হিজলা, ৬। মোঃ মানিক (২৫),সাং-পূর্বহর্নি ৪নং ওয়ার্ড, থানা-মেহেন্দিগঞ্জ, জেলা-বরিশাল।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে লালমোহন থানায় একটি ডাকাতি মামলা ও একটি অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com