বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

ঘরের সিঁধ কেটে চরফ্যাশনে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ | manob somoy

  • আপডেট টাইম : সোমবার, ৮ আগস্ট, ২০২২, ১১.২২ এএম
  • ৪৩৫ বার পঠিত

 

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকায় ঘরের সিঁধ কেটে এক গৃহবধূকে (২৪) গণধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাতে শশীভূষণ থানার চরকলমি ইউনিয়নে এ ঘটনা ঘটে।রোববার সকালে ওই গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ভুক্তভোগী ওই গৃহবধূ বলেন, ‘গতকাল দিবাগত রাত ২টার দিকে স্থানীয় আব্দুর রব পাটোয়ারীসহ অচেনা ৪ জন যুবক ঘরের সিঁধ কেটে আমার ঘরে প্রবেশ করে। এরপর তারা আমার শাশুড়ি ও মেয়েকে হাত-পা, মুখ বেঁধে আামাকে পালাক্রমে ৪ জন ধর্ষণ করে। আজ সকালে পরিবারের লোকজন আমাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।’ধর্ষণকারীরা গৃহবধূর ব্যবহৃত স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী ও তার পরিবার।অভিযুক্ত আব্দুর রব পাটোয়ারীর বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি।শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান পাটোয়ারী জানান, গৃহবধূকে ধর্ষণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এর আগে আব্দুর রব পাটোয়ারী জমিসংক্রান্তে ওই মহিলার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গণধর্ষণের ঘটনা সাজানো কি না তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com