শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিফতাহুল জান্নাত ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে একটি বড় অপারেশনের জন্য মোসাম্মাৎ অনুপা বেগম নামে একজন রোগীকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হলো: জাতীয় পাবলিক পরীক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার ব্যবধান বাড়ছে: কারণ খুঁজে শিক্ষা প্রশাসনকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে –এম. নজরুল ইসলাম খান সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা

চরফ্যাশনে সাঁকো থেকে পড়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ১ | manob somoy

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২, ১১.৫০ এএম
  • ৩৪৯ বার পঠিত

 

শশীভষণ(ভোলা) :
ভোলার চরফ্যাশনে সাঁকো থেকে খরস্রোতা খালে পড়ে শিশু শিক্ষার্থী নিশাদের (৬) মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিশাদের সহপাঠী ইয়াছিন (৬) এখনো নিখোঁজ রয়েছে।

বুধবার দুপুরে স্কুল থেকে ফেরার পথে উপজেলার জাহানপুর ইউনিয়নের মরকখালী খালের উপর সাঁকো থেকে পড়ে এই দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় নিখোঁজ ইয়াছিনকে খুঁজে পেতে উদ্ধার তৎপরতায় আছে চরফ্যাশন স্টেশনের ফায়ারসার্ভিস কর্মী ও গ্রামবাসী। নিহত নিশাদ ওমরাবাজ গ্রামের আবু জাহেরের ছেলে এবং নিখোঁজ ইয়াছিন একই গ্রামের জামাল উদ্দিনের ছেলে। তারা দুইজনই পশ্চিম ওমরাবাজ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদুর রহমান জানান, দুই শিক্ষার্থী প্রথম শিফট ছুটির পর বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসী জানান, শিক্ষার্থীদের খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ি সংলগ্ন খালের উপর নির্মিত সাঁকোর একপ্রান্তে জুতা পাওয়া যায়। জুতার সূত্রধরে খালের মধ্যে শিশুদের অনুসন্ধান শুরু হয়। খবর দেয়া হয় চরফ্যাশন ফায়ারসার্ভিস স্টেশনে। ফায়ারসার্ভিস স্টেশন অফিসার আসাদুজাম্মান জানান, কর্মীরা ঘটনাস্থলে পৌছে নিখোঁজের সম্ভাব্য স্থল মরকখালী খালে অনুসন্ধান শুরু করেন এবং সাঁকোর ৩০ গজের মধ্য থেকে নিশাদের মরদেহ উদ্ধার করে। এখনো ইয়াছিনের সন্ধান পাওয়া যায়নি। তবে উদ্ধার অভিযান অব্যাহত আছে। ঘটনাস্থলে শশীভূষণ থানা পুলিশের একটি টিম অবস্থান নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com