মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

নগরীর ইপিজেড এলাকায় বৃষ্টি হলেই ভোগান্তি | manob somoy

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ৩.০৭ পিএম
  • ৩৩৪ বার পঠিত

 

মোঃ হেলাল উদ্দিন, চট্টগ্রাম ||

চট্টগ্রাম নগরীর ই পি জেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডের মূল সড়কে সামান্য বৃষ্টির পানিতে তলিয়ে যায়। ইপিজেড ব্যস্ততম একটি শিল্প এলাকা  সামান্য বৃষ্টির পানি হলেই এখানের মানুষের ভোগান্তির শেষ নেই ।

একদিকে ফ্লাইওভারের কাজ অন্যদিকে সিটি কর্পোরেশনের ড্রেনের কাজ দুটো মিলিয়ে এখন জলবদ্ধতা সৃষ্টি হয়েছে তাই এখানকার গার্মেন্টস শ্রমিকরা খুবই কষ্টে আছে ,এরা ই পি জেডের বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরি করে এরা বলেন আমাদের দুঃখ কষ্ট দেখার মত কেউ নেই যতই ঝড়, বৃষ্টি তুফান হোক আমাদের ফ্যাক্টরিতে যেতেই হবে। কারণ একদিন ফ্যাক্টরি না গেলে অনেক টাকা কেটে নেয় কোম্পানি , যে টাকা পাই তা দিয়ে সংসার বাসা ভাড়া এবং বাচ্চাদের স্কুল খরচ চালাতে আমরা হিমশিম খাই ,বর্তমানে নৃত্য পণ্যের দাম অতিরিক্ত বেশি , তাই ফ্যাক্টরিতে না যাওয়ার কোন সুযোগ নাই। তাই যতই ঝড়, বৃষ্টি, তুফান হোক পানি কাদা ভেঙে আমাদের ফ্যাক্টরিতে পৌঁছাতে হবে । অন্যদিকে এই এলাকার সাধারণ মানুষ এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরা চলাচল করতে খুবই দুর্ভোগ পোহাতে হয়। এখানের সাধারণ মানুষ বলেন ফ্লাইওভার এবং ড্রেনের কাজে যারা নিয়োজিত আছে তারা যেন এসব কিছু দেখেও না দেখার ভান ধরে থাকে, এসব বিষয়ে কারো কোন মাথা ব্যাথা নেই। বর্তমানে সিইপিজেড মোড় থেকে সিমেন্ট ক্রসিং পর্যন্ত রাস্তা যেন এখন মরণ ফাঁদ,রাস্তায় দেখা যায় বড় বড় গর্ত তাতে যে কোন সময় বড় ধরনের যানবাহন দুর্ঘটনা ঘটতে পারে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com