বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেসমিনা খানম “সমাজসেবা থেকে যেতে চান সংসদে” | Manob Somoy পরিচ্ছন্ন মন নিয়ে কাজ করলেই ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে-হাফিজুর রহমান | m a n o b s o m o y সিএমপির ডিবি (বন্দর) বিভাগের অভিযানে ০১ (এক)টি কাভার্ডভ্যান ও ৮৫ বান্ডেল অর্থাৎ ১৫৩০ (এক হাজার পাঁচশত ত্রিশ) কেজি সুতি ও পলিয়েস্টার মিশ্রিত রোল কাপড় উদ্ধারসহ চোর চক্রের ০১ (এক) সদস্য গ্রেফতার পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা আয়োজনের প্রস্তুতি সভা | m a n o b s o m o y চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y

কর্মক্ষেত্রে অর্পিত দ্বায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে শুদ্ধাচার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক প্রশিক্ষনে -তথ্য ও সম্প্রচার সচিব

  • আপডেট টাইম : রবিবার, ১৭ জুলাই, ২০২২, ২.১৯ পিএম
  • ২৬০ বার পঠিত

 

নিজস্ব প্রতিনিধি :
চট্টগ্রাম, ০২ শ্রাবণ (১৭ জুলাই):

আজ দুপুর ১২ টায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোঃ মকবুল হোসেন পিএএ শুদ্ধাচার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক প্রশিক্ষনে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

এসময় সচিব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

শুদ্ধাচার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণে মোঃ মকবুল হোসেন পিএএ বলেন, বিশ্ব পরিস্থিতি বিবেচনায় সরকারি বেসরকারি প্রতিটি পর্যায়ে শুদ্ধাচার অতীব গুরুত্বপূর্ণ। শুদ্ধাচার নিশ্চিত করতে হলে সর্বপ্রথমে আমাদের চরিত্র বদলাতে হবে। তিনি বলেন, আমরা যদি কর্মক্ষেত্রে অর্পিত দ্বায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি তবেই শুদ্ধাচার নিশ্চিত হবে।

তিনি আরো বলেন, সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। চট্টগ্রাম কেন্দ্রের ক্রমবর্ধমান সম্প্রচার কার্যক্রমের কথা মাথায় রেখে কিভাবে স্বল্প পরিসরে সকলের অংশগ্রহণে সৃজনশীল মেধা কাজে লাগিয়ে প্রতিটি কার্যক্রম সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে কর্মপরিকল্পনা চুড়ান্ত করতে তিনি এসময় কর্মকর্তাদের নির্দেশ দেন।

বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জিএম মাহফুজা আক্তার এর সভাপতিত্বে এ কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীগণ প্রশিক্ষনে অংশগ্রহণ করেন।

এর আগে সকালে সচিব বাংলাদেশ বেতার কালুরঘাট কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তিনি বেতারের ঐতিহাসিক স্বাধীনতা কক্ষ, ট্রান্সমিটার কক্ষসহ সম্প্রচারের অন্যান্য কার্যক্রম পরিদর্শন শেষে কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com