মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

তজুমদ্দিনে পাওনা টাকা কে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠানে তালা | manob somoy

  • আপডেট টাইম : শনিবার, ৯ জুলাই, ২০২২, ১২.৪০ পিএম
  • ৩৮২ বার পঠিত

এম এ হান্নান : তজুমুদ্দিন প্রতিনিধি

ভোলার তজুমদ্দিনে বাকী নেয়া পাওনা টাকার লেনদেনকে কেন্দ্র করে রড-সিমেন্টের দোকানে তালা দিয়েছে বেলায়েত হোসেন নামে এক ব্যক্তি। উপজেলার দক্ষিণ খাসের হাট বাজারের পঞ্চায়েত রোডে নুরনবীর রড সিমেন্টের ব্যবসা প্রতিষ্ঠান হাবিবা ট্রেডার্সে ৩০ জুন সন্ধ্যায় তালা দেয় চাদঁপুর ইউনিয়নের কেয়ামূল্যাহ গ্রামের ৯নং ওয়ার্ডের মৃত আব্দুল মালেকের ছেলে ট্রাক লরির মালিক বেলায়েত হোসেন। এসময় ব্যবসায়ী নুরনবীকে মারপিট করে বের করে দিয়ে মালামাল তছনছ করে ক্যাশে থাকা টাকা নিয়ে যায়। এমন অভিযোগে থানায় লিখিত অভিযোগ দিয়েছে নুরনবী।

এদিকে দক্ষিণ খাসেরহাট বাজার কমিটির সভাপতি জামাল উদ্দিন হাওলাদারসহ বাজারের কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলে জানাগেছে, ব্যবসায়ী নুরনবীর ভাই হান্নানের সাথে বেলায়েত হোসেনের রড সিমেন্টের ব্যবসা ছিল। এসয়ম বেলায়েতের কাছে হান্নান সাড়ে ৪ লাখ টাকা পাওনা হয়। এই টাকার ২৬/০৫/২০২২ তারিখে উত্তরা ব্যাংকের ৪ লাখ ২৩ হাজার টাকার একটি চেক হান্নানকে দেয় বেলায়েত। কিন্তু একাউন্টে টাকা না থাকায় জটিলতা সৃষ্টি হয়। কিছুদিন পূর্বে হান্নান টাকা আদায়ের জন্য বেলায়েতের ট্রাক-লরি আটক করে এতে ক্ষিপ্ত হয়ে বেলায়েত হান্নানের ভাই নুরনবীর দোকানে তালা মারে।
ব্যবসায়ী নুরনবী আরো জানান, বাজার ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সমাধান করতে চেয়ে ব্যর্থ হওয়ায় থানায় অভিযোগ দিয়েছি।

অভিযুক্ত বেলায়েত হোসেনের ব্যবহৃত ০১৭৪১৬২৬০৫০ নাম্বারে বার বার ফোন দিলেও মোবাইল বন্ধ পাওয়া যায়।
থানা অফিসার ইন-চার্জ এসএম জিয়াউল হক জানান, গতকাল লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com