বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ক্লাস পার্টি শুধু উৎসব নয়, শিক্ষার পাঠ—আনন্দের আড়ালে অনৈতিক আয়ের সংস্কৃতি বন্ধ হোক —এম. নজরুল ইসলাম খান চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান

রামগড়ে সাম্প্রদায়িকতা ও গুজব প্রতিরোধে সচেতনতামূলক মহিলা সমাবেশ | manob somoy

  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুন, ২০২২, ১১.০৮ এএম
  • ৪০১ বার পঠিত

মানব সময় : ডেস্ক নিউজ 

রামগড় (খাগড়াছড়ি) , ৫ আষাঢ় (১৯ জুন):

তথ্য অফিস রামগড়ের আয়োজনে আজ রামগড় টাউনহলে সাম্প্রদায়িকতা ও গুজব প্রতিরোধে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসারখোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল এবং মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার। রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ।

বক্তারা বলেন, পার্বত্য অঞ্চল সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য উদাহরণ। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকল সম্প্রদায়ের মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। কিছু স্বার্থান্বেষী মহল মাঝে মাঝে গুজব সৃষ্টির মাধ্যমে সাম্প্রদায়িকতার বিষ চড়িয়ে দিতে চায়। বক্তারা সাম্প্রদায়িকতা ও গুজব প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে দুই শতাধিক মহিলা অংশ গ্রহন করেন।

শুরুতে সাম্প্রদায়িকতা ও গুজব বিরোধী চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com