মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেসমিনা খানম “সমাজসেবা থেকে যেতে চান সংসদে” | Manob Somoy পরিচ্ছন্ন মন নিয়ে কাজ করলেই ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে-হাফিজুর রহমান | m a n o b s o m o y সিএমপির ডিবি (বন্দর) বিভাগের অভিযানে ০১ (এক)টি কাভার্ডভ্যান ও ৮৫ বান্ডেল অর্থাৎ ১৫৩০ (এক হাজার পাঁচশত ত্রিশ) কেজি সুতি ও পলিয়েস্টার মিশ্রিত রোল কাপড় উদ্ধারসহ চোর চক্রের ০১ (এক) সদস্য গ্রেফতার পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা আয়োজনের প্রস্তুতি সভা | m a n o b s o m o y চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y

সোনাগাজী প্রেসক্লাব নির্বাচনে সজীব সভাপতি ও শহীদ সম্পাদক নির্বাচিত | manob somoy

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুন, ২০২২, ২.২১ পিএম
  • ৩৩৯ বার পঠিত

 

সোনাগাজী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী প্রেসক্লাবের ২০২২-২৩ সালের কার্যকরী পরিষদের নির্বাচন ১৭ই জুন (শুক্রবার) পৌর শহরের স্থানীয় একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের জুন মাসের মাসিক সাধারণ সভায় নেওয়া সিদ্ধান্ত মোতাবেক উক্ত নির্বাচন আয়োজন করা হয়। বিদায়ী সভাপতি মোঃ ওবায়দুল হকের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আফতাব হোসেন মমিন ভূঞার সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

পরে ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মনির, মোঃ ওবায়দুল হক ও গাজী মোহাম্মদ হানিফ এর সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে জহিরুল হক খাঁন সজীব (বিএমএফ টেলিভিশন এর ফেনীর প্রতিনিধি ) ও সাধারণ সম্পাদক পদে মোঃ শহীদুল ইসলাম (শাহ শহীদ) (ফেনীর সমসাময়িক /ফেনীর প্রত্যয়) নির্বাচিত হয়।

কমিটির অন্যান্য পদে যারা নির্বাচিত হলেন- সহসভাপতি পদে আফতাব হোসেন মমিন ভূঞা (দৈনিক আমার সংবাদ), মোঃ নাছির উদ্দীন (দৈনিক আজকের সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাসেল চৌধুরী (দৈনিক ফেনীর সময়), নুরুল আলম মহব্বত (সাপ্তাহিক জনপ্রিয়), কোষাধ্যক্ষ পদে ফারাহ্ মোঃ ফুয়াদ (দৈনিক ভোরের চেতনা), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে কমরেড আবু তাহের (মন্তব্য ম্যাগাজিন), নির্বাহী সদস্য পদে মোঃ ওবায়দুল হক (দৈনিক ঢাকা), মেহরাব হোসেন মেহেদী (জিএস নিউজ), গাজী মোহাম্মদ হানিফ (দৈনিক অগ্রসর / ফেনীর ডাক) মোঃ ছালাহ্ উদ্দিন (বাংলাদেশ সমাচার / খবরপত্র) ডা. শুকলাল দেবনাথ (স্বাস্থ্য বিষয়ক কলামিস্ট) এড. হাসান মাহমুদ (ফেনী সমাচার) বাহার উল্যাহ বাহার (দৈনিক আমাদের নতুন সময়) মহিউদ্দিন খোকন (একুশে নিউজ) ডা. কামাল উদ্দিন (সাপ্তাহিক জনপ্রিয়) নির্বাচিত হয়।

নবনির্বাচিত সভাপতি ও সম্পাদক অর্পিত দায়িত্ব পালনে স্হানীয় গণমাধ্যম কর্মী, প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধি সহ সকলের আন্তরিক সহায়তা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com