সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

০৪ বছরের শিশু কন্যাকে ধর্ষণকারী আসামী ফরিদ শেখ (৫২)’কে বাঘেরহাট হতে গ্রেফতার করেছে র‌্যাব-৭

  • আপডেট টাইম : সোমবার, ৬ জুন, ২০২২, ১১.২৫ এএম
  • ৪১৩ বার পঠিত

মাস নিউজ ডেস্ক :

চট্টগ্রামের সীতাকুন্ডে ০৪ বছরের শিশু কন্যাকে ধর্ষণকারী আসামী ফরিদ শেখ (৫২)’কে বাঘেরহাট হতে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

১। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

২। ভিকটিমের মা মোছাঃ জান্নাতুল ফেরদৌস তার ০৪ বছরের একমাত্র শিশু কন্যাকে নিয়ে তার মায়ের সাথে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার সোবহানবাগ এলাকায় বসবাস করত। গত ১২ মে ২০২২ খ্রিঃ তারিখ বিকেল অনুমান ১৬০০ ঘটিকায় তার মা সীতাকুন্ড থানাধীন বসরত নগরে বিয়ের অনুষ্ঠানে কাজ করতে যাওয়ার সময় তার মেয়ের হাতে ২০ টাকা দেন এবং বাসার পাশের দোকান থেকে কিছু কিনে খাওয়ার জন্য বলেন। ভিকটিমের মা দর্জির কাজে ব্যস্ত থাকায় তার ০৪ বছরের শিশু কন্যা নিজেই পাশ^বর্তী শিবলু এর দোকান থেকে আইসক্রিম কিনতে যায়। পরবর্তীতে বিকেল অনুমান ১৭.০০ ঘটিকায় শিশু কন্যা তার মাকে বলে আম্মু আমার প্র¯্রাবের রাস্তা ব্যাথা করছে তখন তার মা কি হয়েছে জানতে চাইলে ০৪ বছরের শিশু কন্যা হাউমাউ করে কেঁদে বলে শিবলু এর দোকান থেকে আইসক্রীম কিনে বাসায় ফেরার পথে মোঃ ফরিদ শেখ(৫২) তাকে বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে তার ঘরে ঢেকে নিয়ে যায় এবং পরনের হাফ প্যান্ট খুলে ধর্ষণ করে। তখন ভিকটিমের মা মেয়ের প্যান্ট খুলে দেখতে চাইলে অবুঝ শিশু কন্যা কান্না করতে করতে জানায় প্র¯্রাবের রাস্তায় প্রচুর ব্যাথা করছে। পরবর্তীতে অবুঝ শিশু কন্যা কান্না করতে করতে আরো জানায় পূর্বেও ধর্ষক তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার বসত ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেছে।

৪। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে সীতাকুন্ড মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন যার মামলা নং-১৯ তারিখঃ-১৭/০৫/২০২২ খ্রিঃ ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯(১)২০০০ (সংশোধীত ২০০৩)। পরবর্তীতে ভিকটিমের মা তার মেয়ের ঘটনার সুষ্ঠু বিচারের লক্ষ্যে র‌্যাব-০৭, চট্টগ্রাম বরাবর বিষয়টি অবগত করে।

৫। উক্ত ধর্ষনকারীকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৭, চট্টগ্রাম ব্যাপক গোয়েন্দা নজরদারী এবং ছায়া তদন্ত শুরু করে। নজরদারির এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে যে, ধর্ষণকারী ফরিদ শেখ বাগেরহাট জেলার মোল্লাহাট থানাধীন থানা রোড এলাকায় আত্মগোপন করে আছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল গত ০৫ জুন ২০২২ইং তারিখ রাত ০২৪৫ ঘটিকায় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ ফরিদ শেখ(৫২),পিতা-মৃত হেকমত শেখ, সাং-গনী হেকমত শেখের বাড়ী, থানা-চিতলমারী, জেলা-বাঘেরহাট, বর্তমানে সোবহানবাগ, সীতাকুন্ড পৌরসভা, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উপরে উল্লেখিত ধর্ষণের সত্যতা স্বীকার করে।

৬। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com