মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

সমুদ্রে মাছ ধরার ট্রলার ডুবি, ১২ঘন্টার জীবনযুদ্ধে বেঁচে ফিরলেন সবাই

  • আপডেট টাইম : বুধবার, ২৫ মে, ২০২২, ১১.৪৯ এএম
  • ৫৪৬ বার পঠিত

 

এম সফিকুল ইসলাম : সমুদ্রে মাছ ধরতে গিয়ে ১৫ মাঝি-মাল্লা নিয়ে ভোলার চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের এফবি রিফাত নামের একটি সমুদ্রগামী মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ঘন্টা পর অন্য একটি ট্রলারে সহযোগীতায় ১৫জেলে জীবিত উদ্ধার হলেও মাছ ধরার ট্রলারটি গভীর সাগরে তলিয়ে গেছে। গত শনিবার দিবাগত রাত ৩টার সময় ঝড়ের কবলে পড়ে গভীর সমুদ্রে ট্রলারটি ডুবে যায়। পর দিন রবিবার বেলা ১১টার দিকে নোয়াখালীর আলেকজেন্ডার এলাকার একটি ট্রলার সাগর থেকে মাছ ধরে ফেরার পথে ভেসে থাকা ১৫জেলেকে উদ্ধার করে নিয়ে আসেন। মঙ্গলবার দুপুরে অন্য একটি ট্রলারে করে আলেকজেন্ডার থেকে চরফ্যাশনের মাদ্রাজ ইউনিয়নের সামরাজ মৎস্য ঘাটে এসে পৌছান জেলেরা। তবে ডুবে যাওয়া ট্রলার ও ট্রলারে থাকা জাল এবং অন্যান্য কোনো সরঞ্জাম উদ্ধার করা সম্ভব হয়নি।ট্রলারের মালিক চান শরিফ মাঝি জানান, বৃহস্পতিবার (১৯মে) বিকেলে চরফ্যাশনের সামরাজ ঘাট থেকে ১৪জন জেলে নিয়ে গভীর সাগরে মাছ শিকারে যান তিনি। শনিবার দিবাগত রাত ২টার দিকে হঠাৎ ঘুর্ণিঝড়ের কবলে পড়ে তাদের ট্রলারটি ডুবে যায়। এ অবস্থায় তাঁরা সবাই ট্রলারে থাকা কাঠ-বাঁশ ধরে সমুদ্রে ভেসে থাকেন। পরদিন বেলা ১১টার দিকে আলেকজেন্ডার এলাকার একটি ট্রলার তাদেরকে দেখতে পেয়ে উদ্ধার করে। কিন্তু চোখের সামনে নিজের ট্রলারটি ডুবন্ত অবস্থায় রেখেই তাঁরা ওই জেলেদের সাথে চলে আসেন। এর পর সোমবার দুপুরের দিকে তাঁরা ভোলায় এসে পৌঁছান। পরে জেলেরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়।তিনি আরো জানান, প্রায় ৩৫লাখ টাকা ব্যয়ে তিনি এ ট্রলারটি তৈরী করে এবারই প্রথম সাগরে গিয়েছেন। মানুষের কাছ থেকে ধারদেনা করে ২২লাখ টাকা নিয়ে এ ট্রলারটি তৈরী করেছেন চান শরিফ। ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যাওয়ায় তিনি এখন দুশ্চিন্তায় রয়েছে। আশা ছিলো সাগরে মাছ শিকার করে মানুষের ধারদেনা পরিশোধের পাশাপাশি মা-বাবা ও স্ত্রী-সন্তান নিয়েন কোনো মতে জীবন পার করবেন। কিন্তু এখন উল্টো মানুষের দেনার দায় মাথায় নিয়ে দিন কাটছে তাঁর। এ অবস্থায় তিনি সরকারের কাছে সহযোগীতা চেয়েছেন। অন্যথায় তাঁর ঘুরে দাঁড়ানোর কোনো উপায় থাকবে না।চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, সমুদ্রে ট্রলার ডুবির ঘটনাটি আমাদেরকে কেউ অবহিত করেনি। সম্ভবত সবাই জীবিত উদ্ধার হওয়ায় আমাদেরকে জানায়নি। এরপরেও ক্ষতিগ্রস্থ জেলেরা আবেদন করলে আমার তাদেরকে উপজেলা পরিষদ থেকে আর্থিক সহায়তা দেয়ার চেষ্টা করবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com